AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lalbazaar: আরও সুদৃঢ় পরিকল্পনা, ৯ জন IPS-কে কলকাতায় ফেরাল লালবাজার

চোরবাগানের ঘটনার পর আলাদা করে টিম তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টিমে রয়েছেন প্রিন্সিপ্যাল সেক্রেটারি ডিজাস্টার রাজেশ সিনহা, ডিজি ফায়ার ব্রিগেড অনুজ শর্মা, এডিজি এসটিএফ জাভেদ শামিম নেতৃত্বে টিম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পপুলার পুজো প্যান্ডেলগুলো টিম ঘুরবে। হোম সেক্রেটারিকে তাঁরা রিপোর্ট করবেন। 

Lalbazaar: আরও সুদৃঢ় পরিকল্পনা, ৯ জন IPS-কে কলকাতায় ফেরাল লালবাজার
লালবাজারImage Credit: Facebook
| Edited By: | Updated on: Oct 18, 2026 | 4:58 PM
Share

কলকাতা: দুর্গাপুজোয় আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও নিবিড় ও জোরালো করতে পুজোর শেষদিন পর্যন্ত বিশেষ পদক্ষেপ করল লালবাজার। কলকাতা পুলিশে বর্তমানে যুক্ত না থাকলেও অতীতে এখানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এমন ৯ জন অভিজ্ঞ আইপিএস অফিসারকে পুজোর ডিউটিতে নিয়ে এল লালবাজার।

আজ বিকালেই তাঁদের লালবাজারে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁরা এই বিশেষ দায়িত্ব পালন করবেন।

যে আইপিএস অফিসারদের যুক্ত করা হয়েছে:

১. শুভঙ্কর ভট্টাচার্য (Shubhankar Bhattacharya)

২. মিরাজ খালিদ (Meeraj Khalid)

৩. রূপেশ কুমার (Rupesh Kumar)

৪. তরুণ হালদার (Tarun Halder)

৫. সৌম্য রায় (Saumya Roy)

৬. প্রিয়ব্রত রায় (Priyabroto Roy)

৭. দীপক সরকার (Dipak Sarkar)

৮. সুমনজিৎ রায় (Sumanjit Ray)

৯. মেহমুদ আখতার (Mehmood Akhtar)

পুজোয় ভিড় নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা সামলাতে এই অভিজ্ঞ অফিসারদের পুরনো কাজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগাতেই লালবাজারের এই বিশেষ পরিকল্পনা।

Follow Us