Kolkata Police Transfer: শুরুতেই ‘অ্যাকশন’! কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৯৩ অফিসারের বদলি, পাঠানো হচ্ছে কোথায়?
93 Kolkata Police Officers Transferred: বড় বৈঠকেও বসতে চলেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন সভাঘরে হবে সেই বৈঠক। দুপুর সাড়ে ১২ টায় সচিবদের সঙ্গে বসবেন শুভেন্দু। সোমবার দেড়টায় আবার বিধায়কদের নিয়েও রয়েছে বৈঠক। বৈঠক হবে জেলাশাসকদের সঙ্গেও।

কলকাতা: চাপানউতোর ছিলই, এবার ক্ষমতার হাত বদলেই অ্যাকশন! মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার একাধিক পুলিশের রদবদল। আগের শাসকদলের ঘনিষ্ঠ ডিসি থেকে শুরু করে অফিসার ইনচার্জ, সাব-ইন্সপেক্টর থেকে শুরু করে ও একাধিক অফিসার বদলি। প্রধম ধাপেই ৯৩ জনের বদলি হয়েছে। এঁদের প্রায় সকলেই আগের শাসক দলের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করতেন বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, এই অফিসারদের সিংহভাগকেই বদলি করা হয়েছে উত্তরবঙ্গে।
যে তালিকা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে এই অফিসারদের দ্রুত কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরুদুয়ারের পাঠানো হচ্ছে। একইসঙ্গে সুন্দরবন লাগোয়া এলাকা এমনকী পশ্চিমাঞ্চলের পুরুলিয়ার মতো জেলাতেও তাঁদের পাঠানো হচ্ছে।
এরইমধ্যে আবার বড় বৈঠকেও বসতে চলেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন সভাঘরে হবে সেই বৈঠক। দুপুর সাড়ে ১২ টায় সচিবদের সঙ্গে বসবেন শুভেন্দু। সোমবার দেড়টায় আবার বিধায়কদের নিয়েও রয়েছে বৈঠক। বৈঠক হবে জেলাশাসকদের সঙ্গেও। ৪ টের সময় সব জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। বসবেন পুলিশ কর্তাদের সঙ্গেও। সূত্রের খবর, বিকালে ৫ টায় ডিজিপি এবং পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক রয়েছে তাঁর। শুরুতেই কড়া কোনও নির্দেশ বা বার্তা দেন কিনা শুভেন্দু সেদিকে নজর রয়েছে প্রশাসনিক মহলের। নজর রাজনৈতিক মহলেরও। শুক্রবার নবান্নে প্রথম নতুন মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে দায়িত্ব নেওয়ার পরেই মুখ্যসচিবের সঙ্গে বৈঠকও করেছেন। কথা বলেছেন স্বরাষ্ট্রসচিব, পুলিশ কমিশনরারের সঙ্গেও।
