Kolkata Heavy Rain Alert: ঘণ্টায় ১১০ মিমি! ২-৩ ঘণ্টার মধ্যে ভেসে যাবে কলকাতা, জারি হল সতর্কতা
Orange Alert in Kolkata and Nearby Districts: আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ সারাদিন জুড়েই কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরে প্রায় ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কলকাতার একাধিক নিচু অঞ্চলে জল জমে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে ব্যাহত হতে পারে শহরের স্বাভাবিক জনজীবন ও যান চলাচল। পুরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগগুলিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

কলকাতা: কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে আবহাওয়ার দ্রুত অবনতি ঘটছে। পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে শহর কলকাতায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা জানিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আপাতত কলকাতা এবং সংলগ্ন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’ (Orange Alert)।
আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ সারাদিন জুড়েই কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরে প্রায় ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কলকাতার একাধিক নিচু অঞ্চলে জল জমে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে ব্যাহত হতে পারে শহরের স্বাভাবিক জনজীবন ও যান চলাচল। পুরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগগুলিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
বিস্তারিত আসছে…
