AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: খসে গিয়েও আবার ‘তারা’ হয়ে গেলেন কুণাল, সপ্তমীতে দেখা যাবে রণংদেহি মেজাজে

TMC: পঞ্চম ও ষষ্ঠ দফার ভোটে তারকা প্রচারকদের তালিকায় নাম ছিল না তাঁর। তবে এবার ভোট-সপ্তমীতে আবারও তারকা প্রচারকদের তালিকায় পুনর্বহাল কুণাল ঘোষ। রবিবারই নির্বাচন কমিশনের কাছে ৪০ জন তারকা প্রচারকের তালিকা-সহ চিঠি পাঠিয়েছে তৃণমূল। কাকতালীয়ভাবে এবারের চিঠিতেও সই রয়েছে 'কুইজ় মাস্টার' ডেরেক ও'ব্রায়েনেরই।

Kunal Ghosh: খসে গিয়েও আবার 'তারা' হয়ে গেলেন কুণাল, সপ্তমীতে দেখা যাবে রণংদেহি মেজাজে
কুণাল ঘোষImage Credit: Facebook
| Edited By: | Updated on: May 13, 2024 | 5:22 PM
Share

কলকাতা: মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে ‘অপসারণ’ বিতর্কের পর আবারও তৃণমূলের অন্দরে গুরু দায়িত্বে কুণাল ঘোষ। লোকসভা ভোটের সপ্তম দফার তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ৪০ জন তারকা প্রচারকের নাম রয়েছে তালিকায়। সপ্তম দফার জন্য তারকা প্রচারকদের সেই তালিকায় আছেন কুণাল ঘোষও। তালিকায় ৩৫ নম্বর নামটি রয়েছে কুণালের। পঞ্চম ও ষষ্ঠ দফার ভোটে তারকা প্রচারকদের তালিকায় নাম ছিল না তাঁর। তবে এবার ভোট-সপ্তমীতে আবারও তারকা প্রচারকদের তালিকায় পুনর্বহাল কুণাল ঘোষ। রবিবারই নির্বাচন কমিশনের কাছে ৪০ জন তারকা প্রচারকের তালিকা-সহ চিঠি পাঠিয়েছে তৃণমূল। কাকতালীয়ভাবে এবারের চিঠিতেও সই রয়েছে ‘কুইজ় মাস্টার’ ডেরেক ও’ব্রায়েনেরই।

উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূলের তরফে একটি প্রেস বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণালের ‘অপসারণের’ কথা। সেই প্রেস বিবৃতিতে সই ছিল ডেরেক ও’ব্রায়েনের। তা নিয়ে সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভে ফেটে পড়েছিলেন কুণাল। কুণালের দাবি ছিল, তিনি আগেও ওই পদগুলি ছেড়ে দিতে চেয়েছিলেন। ফলে প্রেস বিবৃতি ‘অপসারণ’ শব্দ প্রয়োগে তীব্র আপত্তি জানিয়েছিলেন কুণাল। ডেরেককে ‘কুইজ মাস্টার’ সম্বোধন করে এই ধরনের বিবৃতির সমালোচনাও করেছিলেন তিনি।

সেই ঘটনার পর ব্রাত্য বসুর মধ্যস্থতায় কুণাল-ডেরেক বৈঠক হয় ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে। সেই বৈঠকের পর থেকেই বরফ গলার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ডেরেকের বাড়িতে ত্রয়ীর বৈঠক শেষ করে বেরিয়ে কুণাল গান শুনিয়েছিলেন, ‘আহা কী আনন্দ আকাশে-বাতাসে…’

আর এবার সপ্তম দফার ভোটের জন্য তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় আবারও কুণাল ঘোষ। ফের দলের হয়ে গুরু দায়িত্ব পেলেন কুণাল। সপ্তম দফায় বাংলার একগুচ্ছ গুরুত্বপূর্ণ আসনে ভোট রয়েছে। হাইভোল্টেজ ডায়মন্ডহারবার থেকে শুরু করে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর-সহ মোট আটটি আসনে ভোট রয়েছে সপ্তম দফায়।

Follow Us