AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alipur DM Office: লিফটে ঝুলছে পা, আলিপুর ডিএম অফিসে শিউরে ওঠার মতো দৃশ্য

Alipur: অভিযোগ, লিফটে যদি ১০ জনের ওঠার ক্ষমতা থাকে, ঠেলাঠেলি করে তাতে আরও ৩-৪জন উঠে পড়েন। কেউ দেখার নেই বলে অভিযোগ। যতজন লিফটে ওঠার নিয়ম তার থেকে বেশি লোক উঠে পড়ায় নানারকম বিপত্তিই লেগে থাকে বলে অভিযোগ।

Alipur DM Office: লিফটে ঝুলছে পা, আলিপুর ডিএম অফিসে শিউরে ওঠার মতো দৃশ্য
লিফটে আটকে পড়েন এভাবেই (ডানদিকে)। উদ্ধারকার্যে পুলিশ (বাঁদিকে)। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 13, 2024 | 4:11 PM
Share

আলিপুর: আলিপুরে ট্রেজারি বিল্ডিংয়ে বিপত্তি। লিফটে আটকে পড়েন এক ব্যক্তি। আলিপুরে জেলাশাসকের অফিসের ভিতরে ট্রেজারি বিল্ডিংয়ে লিফটে পা আটকে যায় এক ব্যক্তির। পা আটকে ঝুলতে থাকেন তিনি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। এখানকার কর্মীদের একাংশের দাবি, লিফট ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। লিফটে নজরদারির অভাব রয়েছে।

অভিযোগ, লিফটে যদি ১০ জনের ওঠার ক্ষমতা থাকে, ঠেলাঠেলি করে তাতে আরও ৩-৪জন উঠে পড়েন। কেউ দেখার নেই বলে অভিযোগ। যতজন লিফটে ওঠার নিয়ম তার থেকে বেশি লোক উঠে পড়ায় নানারকম বিপত্তিই লেগে থাকে বলে অভিযোগ।

অভিযোগ, বুধবারও একই ঘটনা ঘটেছিল। এদিনও তাড়াহুড়ো করে একসঙ্গে বেশি লোক উঠে পড়ে। এরপরই এই ঘটনা। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলার টিম এসে হাজির হয়। দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সাবুদ্দিন মোল্লা (৪৪)। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?