AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মঙ্গলে সুরাপ্রেমীদের জন্য ‘মঙ্গলবার্তা’, আজ থেকেই রাজ্যে খুলছে মদের দোকানগুলি

তবে মদের দোকান (Liquor Shop) খোলার ক্ষেত্রে বেশ কিছু শর্ত থাকবে। তা মানলেই খোলা যাবে দোকান।

মঙ্গলে সুরাপ্রেমীদের জন্য 'মঙ্গলবার্তা', আজ থেকেই রাজ্যে খুলছে মদের দোকানগুলি
প্রতীকী চিত্র।
| Updated on: Jun 01, 2021 | 11:49 AM
Share

কলকাতা: কার্যত লকডাউনের (Lockdown) বাংলায় সুরাপ্রেমীদের জন্য সুখবর। ১ জুন মঙ্গলবার থেকে রাজ্যে মদের দোকান খোলাতেও বিধি নিষেধ উঠল। খুচরো দোকান হিসাবেই গণ্য হবে মদের দোকান। তবে আপাতত বন্ধই থাকছে পানশালা।

সোমবারই কার্যত লকডাউন নিয়ে নবান্ন থেকে নয়া নির্দেশিকা জারি হয়েছে। সেখানে বলা হয়েছে ১৫ জুন অবধি বিধি নিষেধ থাকলেও কয়েকটি ক্ষেত্রে মঙ্গলবার থেকেই ছাড় মিলবে। সে তালিকায় নাম রয়েছে খুচরো দোকানগুলিরও। তবে তা খোলার ক্ষেত্রে ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বেধে দেওয়া হয়েছে সময়সীমা।

সেই নির্দেশিকার ব্যাখ্যা হিসাবেই জানা যাচ্ছে, খুচরো দোকানের মধ্যে মদের দোকানও পড়ছে। অর্থাৎ যে সমস্ত লিকার শপ থেকে মদ কিনে নিয়ে যাওয়া যায় সেগুলিও খুচরো দোকান হিসাবেই গণ্য করা হবে। ফলে বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের সর্বত্রই মদের দোকান খোলা থাকবে। তবে এ ক্ষেত্রে একটাই শর্ত, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অনুমতি লাগবে। তারপরই দোকান খুলতে পারবেন মদ ব্যবসায়ীরা।

কারণ, এমন বহু জায়গা রয়েছে যেখানে সংক্রমণের বাড়বাড়ন্ত, কনটেনমেন্ট জো়ন। সেখানে জেলা প্রশাসন দোকান না খোলারও অনুমতি দিতে পারে। একইসঙ্গে দোকান খোলার পর যদি অতিরিক্ত ভিড়, জমায়েতের কারণে সংক্রমণের প্রবণতা বাড়ছে বলে জেলা প্রশাসন মনে করে, তা হলে সে দোকান বন্ধ রাখার নির্দেশও দেওয়ার অধিকার থাকছে জেলা প্রশাসনের। তবে এতদিন রাজ্যজুড়ে মদের দোকান খোলার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, মঙ্গলবার থেকে তা শিথিল হল বলাই যায়। এই নির্দেশে নিঃসন্দেহে খুশির হাওয়া সুরাপায়ীদের মধ্যেও।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে