AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress: ঘাটালে প্রার্থীর নাম ঘোষণা করেও পিছু হটল কংগ্রেস, আচমকা কী হল

Ghatal: আসন্ন লোকসভা ভোটের জন্য ঘাটালে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছিল কংগ্রেস। দেব-হিরণের দ্বৈরথের মাঝে কংগ্রেস বাজি ধরেছিল পাপিয়া চক্রবর্তীর উপর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত সেই প্রার্থী ঘোষণা স্থগিত রাখছে কংগ্রেস। সোমবার সে কথা জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম মীর।

Congress: ঘাটালে প্রার্থীর নাম ঘোষণা করেও পিছু হটল কংগ্রেস, আচমকা কী হল
কংগ্রেসের পতাকাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 08, 2024 | 9:45 PM
Share

কলকাতা: একে তো সাংগঠনিক শক্তি বিচার করে বাংলার সব আসনে প্রার্থী দিতে পারছে না কংগ্রেস। তার উপর প্রার্থীর নাম ঘোষণার পরও দোটানায় পড়তে হচ্ছে। গতকালই আসন্ন লোকসভা ভোটের জন্য ঘাটালে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছিল কংগ্রেস। দেব-হিরণের দ্বৈরথের মাঝে কংগ্রেস বাজি ধরেছিল পাপিয়া চক্রবর্তীর উপর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত সেই প্রার্থী ঘোষণা স্থগিত রাখছে কংগ্রেস। সোমবার সে কথা জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম মীর। ঘটনাচক্রে, আজই ঘাটালের প্রার্থীর ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে। সেই সময়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিধান ভবনে ছিলেন গুলাম আহমেদ মীর।

উল্লেখ্য, ঘাটালে আচমকা কংগ্রেসের তরফে প্রার্থী ঘোষণা করতেই কিছুটা অসন্তোষ তৈরি হয়েছিল বাম শিবিরের অন্দরে। শুধু তাই নয়, প্রার্থীকে নিয়ে অসন্তোষ ছিল কংগ্রেসের একাংশের মধ্যেও। ঘাটালের প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই আজ বিধান ভবনে বিক্ষোভ, বেশ অস্বস্তিতে ফেলেছিল প্রদেশ কংগ্রেস শিবিরকে। এমন অবস্থায় ঘাটালের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, ঘাটালের আসনটি থেকে বামফ্রন্টের অন্যতম শরিক দল সিপিআই প্রতিদ্বন্দ্বিতা করার পথে এগোচ্ছে। ঠিক সেখানেই গতকাল প্রার্থী ঘোষণা করে দেয় কংগ্রেসের দিল্লির নেতৃত্ব। বাংলার মোট তিনটি আসনে গতকাল প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। বনগাঁ, উলুবেড়িয়া ও ঘাটাল। তার মধ্যে ঘাটালের থেকে প্রার্থী করা হয়েছিল পাপিয়াকে। আর এই নিয়েই অসন্তোষ কংগ্রেসের একাংশের। ঘাটালের প্রার্থীর কিছুদিনে আগে পর্যন্তও পদ্ম শিবিরের সঙ্গে ওঠাবসা ছিল বলে নালিশ বিক্ষুব্ধদের। এমন অবস্থায় এবার ঘাটালের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত থেকে আপাতত পিছিয়ে এল কংগ্রেস।

Follow Us
এবার বিদ্রোহীদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
এবার বিদ্রোহীদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
অফিসে বুলডোজার, জরুরি শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেক
অফিসে বুলডোজার, জরুরি শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেক
আমতলায় অভিষেকের অফিসে আজও প্রশাসনের সক্রিয়তা, যা হল…
আমতলায় অভিষেকের অফিসে আজও প্রশাসনের সক্রিয়তা, যা হল…
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা