AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Election 2024 Result, Key Candidates, LIVE: হেরে গেলেন নিশীথ প্রামাণিক, সাংসদ হচ্ছেন না তাপস

| Edited By: | Updated on: Jun 05, 2024 | 11:01 AM
Share

Lok Sabha Election 2024 Result, Key Candidates, LIVE: ৪২ কেন্দ্রের প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনের ওপর ছিল বিশেষ নজর। তারকারা জিতলেন নাকি পোড় খাওয়া রাজনীতিকদের বেছে নিলেন ভোটাররা।

Lok Sabha Election 2024 Result, Key Candidates, LIVE: হেরে গেলেন নিশীথ প্রামাণিক, সাংসদ হচ্ছেন না তাপস

পশ্চিমবঙ্গের ৪২ কেন্দ্রে ভোটে লড়েছেন প্রায় ৫০০-র বেশি প্রার্থী। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের ভাগ্য নির্ধারণ হবে আজ। সব দলেই রয়েছেন বেশ কয়েকজন তারকা প্রার্থী। রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের মতো প্রার্থী। রয়েছেন হেভিওয়েট রাজনীতিকরাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, সুকান্ত মজুমদারের মতো প্রার্থীদের ফলে নজর রয়েছে বাংলার। এছাড়াও রয়েছেন সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধরের মতো তরুণ মুখ।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Jun 2024 08:00 PM (IST)

    উত্তর কলকাতায় পরাজিত তাপস রায়

    কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের চূড়ান্ত ফলাফল সামনে এসেছে। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৪ লক্ষ ৫২ হাজার ৯০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৬১ হাজার ২৬৮। তৃতীয় স্থানে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ১৪ হাজার ৫৫৬। সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাপস রায়কে ৯১ হাজার ৬৩৬ ভোটে পরাজিত করেছেন।

  • 04 Jun 2024 05:51 PM (IST)

    এগিয়ে আছেন সায়নী-সায়ন্তিকা

    বরাহনগর বিধানসভার উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ২৮৪১ ভোটে এগিয়ে রয়েছেন, সায়নী ২ লক্ষ ২৪ হাজার ৪০৫ ভোটে এগিয়ে আছেন যাদবপুর লোকসভা আসনে।

  • 04 Jun 2024 05:50 PM (IST)

    উত্তরে ফিরছেন সুদীপ?

    কলকাতা উত্তর কেন্দ্রে ক্রমশ এগিয়ে যাচ্ছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ১১ রাউন্ড শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় ২৬০৮৮২ ভোট পেয়ে এগিয়ে আছেন, ২১৯৮৫৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায়।

  • 04 Jun 2024 05:47 PM (IST)

    ১৩ রাউন্ড পর কতটা এগিয়ে রচনা

    ১৩ রাউন্ড গণনা শেষে অনেক এগিয়ে রচনা। বিকেল ৫টা ৪০ মিনিটে পাওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৪,৮৬,১৮৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৪,৪৭,৯০৪ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে আর সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ ৯৬,৬০৩ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে।

  • 04 Jun 2024 04:46 PM (IST)

    জয়ী শতাব্দী রায়

    বীরভূম লোকসভা কেন্দ্রে জয়ী হলেন শতাব্দী রায়। অনুব্রত মণ্ডল-হীন রাঙামাটির দেশে এই জয় নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নিয়ে চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন শতাব্দী। বিস্তারিত পড়ুন: চতুর্থবার জয়ী শতাব্দী রায়, অনুব্রত-হীন বীরভূমে বড় জয়

  • 04 Jun 2024 04:40 PM (IST)

    বিপুল ভোটে এগিয়ে রাহুল

    উত্তর প্রদেশের রায়বরেলী এবং কেরলের ওয়েনাড- দুই কেন্দ্র থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দুই কেন্দ্রেই ৩ লক্ষাধিক ভোটে এগিয়ে রয়েছেন। এই দুই কেন্দ্র থেকে রাহুল জয় ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। রায়বরেয়ী কেন্দ্র থেকে দীর্ঘদিন সাংসদ হয়েছেন রাহুলের মা সনিয়া গান্ধী। মায়ের কেন্দ্রকে ধরে রাখতে সমর্থ হলেন রাহুল।

  • 04 Jun 2024 03:55 PM (IST)

    পরাজিত দিলীপ ঘোষ

    বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত দিলীপ ঘোষ। ১ লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল।

  • 04 Jun 2024 03:37 PM (IST)

    আবারও সংসদে মহুয়া মৈত্র

    মহুয়া যখন শেষবেলায় দাপিয়ে প্রচার করছেন, সেই সময় আবার মহুয়ার অফিসে এবং কলকাতায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একদিকে তাঁর বিরুদ্ধে যখন সিবিআই তদন্ত করছিল, তখন নতুন করে চাপ তৈরি হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দায়ের করা মামলায়।। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করে ইডি।

    বিস্তারিত পড়ুন: আবারও সংসদে মহুয়া মৈত্র, এবারের ভোটে প্রথম জয় তৃণমূলের

    Mahua Maitra: আবারও সংসদে মহুয়া মৈত্র, এবারের ভোটে প্রথম জয় তৃণমূলের

  • 04 Jun 2024 02:34 PM (IST)

    ১২ রাউন্ডের পর কেমন ফল শতাব্দীর

    এবার তমলুক কেন্দ্রে রয়েছে বিশেষ নজর। প্রাক্তন বিচারপতিকে এবার টিকিট দিয়েছে বিজেপি। দুপুর আড়াইটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সেই কেন্দ্রে ১১,৫২৮ ভোটে এগিয়ে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য।

  • 04 Jun 2024 02:05 PM (IST)

    জুন-অগ্নিমিত্রার লড়াইতে এগিয়ে কে

    মেদিনীপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এগিয়ে গেলেও মার্জিন খুব বেশি নেই জুন ও অগ্নিমিত্রার। ৪৭,৫৭৭ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী জুন মালিয়া, দ্বিতীয় স্থানে রয়েছেন অগ্নিমিত্রা পাল।

  • 04 Jun 2024 01:28 PM (IST)

    সাত রাউন্ড শেষে শতাব্দীর ফলাফল কেমন

    বীরভূম কেন্দ্রে সাত রাউন্ড গণনা শেষে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। ৬০,৫০৫ ভোটে এগিয়ে গেলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির দেবতনু ভট্টাচার্য। এর আগে দু বার সাংসদ হয়েছেন শতাব্দী রায়।

  • 04 Jun 2024 01:17 PM (IST)

    ৩ লক্ষের বেশি ভোটে এগিয়ে অভিষেক

    দুপুর ১ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৩২৪৬০৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কালীঘাটে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন তিনি।

Published On - Jun 04,2024 1:14 PM

Follow Us