AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG: গ্যাস সঙ্কটে এসওপি তৈরি হচ্ছে রাজ্যে, জরুরি বৈঠক করলেন মমতা

LPG Crisis: একটা ড্যাশবোর্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রের তরফে জানাতে হবে, স্টক কতটা আছে। করোনা পরিস্থিতির মতো জরুরি অবস্থা হিসেবে ধরে নিয়ে রাজ্য সরকার কাজ করবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

LPG: গ্যাস সঙ্কটে এসওপি তৈরি হচ্ছে রাজ্যে, জরুরি বৈঠক করলেন মমতা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 11, 2026 | 6:46 PM
Share

কলকাতা: রাজ্য জুড়ে রান্নার গ্যাস বা এলপিজি-র সঙ্কট তৈরি হয়েছে। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই অবস্থায় জরুরি ভিত্তিতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন রাজ্য সরকার একটা এসওপি তৈরি করবে। সাপ্লাই চেইন যাতে বন্ধ করা না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

এদিন কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে যে আলোচনা হয়েছে, তাতে বুকিং-এর ব্যবধান যাতে ২৫ দিন বেঁধে না দেওয়া হয়, সেই আবেদনও জানিয়েছেন মমতা। বৃহস্পতিবার রাজ্য একটি এসওপি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যসচিব সবদিকে নজর রাখবেন। পাশাপাশি, কালোবাজারি রুখতে পুলিশকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, বাজারে কেরোসিনে জোগান ঠিক রাখতে হবে। তবে সিএনজি গ্যাস প্রসঙ্গে মমতা বলেন, “অটোওয়ালার ভাড়া বাড়ানোর সময় হয়নি এখনও।” রাজ‍্য সরকারের কাছ থেকে সবরকমের সহযোগিতা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে যাতে মানুষ পেতে পারে সেই ব্যবস্থা করব। জোর জবরদস্তি না করে সাহায্য করব। ওরা এবং আমরা রেগুলারটি ড‍্যাশবোর্ড চালু করব। সাপ্লাই চেন বন্ধ করবেন না। তাহলে মানুষের মধ্যে আতঙ্ক বাড়বে। আজ সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। পজিটিভ দিকগুলো আজ বললাম।”

বৃহস্পতিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাভিত্তিক নোডাল অফিসার নিয়োগ করতে বলবেন, কেউ ব্ল্যাকমেইল করলে সেটা পুলিশকে দেখতে বলবেন।

Follow Us