AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Mitra: ‘তৃণমূল কি ময়লা? মদন বললেন, ‘ঝকঝকে তৃণমূল কংগ্রেস হোক…’

Madan Mitra: তৃণমূলের নবীন-প্রবীণ বিতর্ক নতুন কিছু নয়। একসময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বয়স বাড়লে সক্রিয়তা কমে। তারপর থেকে তৃণমূলের একের পর এক নেতাকে এই নিয়ে হাবেভাবে মতামত  দিতে দেখা গিয়েছে। তবে সাংবাদিকদের সামনে নবীন-প্রবীণ ইস্যু নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলেননি।

Madan Mitra: 'তৃণমূল কি ময়লা? মদন বললেন, 'ঝকঝকে তৃণমূল কংগ্রেস হোক...'
মদন মিত্রImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 29, 2025 | 1:40 PM
Share

কলকাতা: “মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই প্রবীণদের সম্মান দিয়েছেন” থেকে শুরু করে “২২ ক্যারেটে গয়না হয়। ২৪ ক্যারেটে গয়না হয় না…।” তৃণমূলের নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর আর্জি, রদবদলের সময় যেন যোগ্যরা জায়গা পায়।

তৃণমূলের নবীন-প্রবীণ বিতর্ক নতুন কিছু নয়। একসময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বয়স বাড়লে সক্রিয়তা কমে। তারপর থেকে তৃণমূলের একের পর এক নেতাকে এই নিয়ে হাবেভাবে মতামত  দিতে দেখা গিয়েছে। তবে সাংবাদিকদের সামনে নবীন-প্রবীণ ইস্যু নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলেননি।

আজ তৃণমূল বিধায়ক মদন মিত্র  বলেন, “আমি চাইব সুন্দর পুনর্গঠন। যোগ্যরা জায়গা পাক। ময়লা ছাড়া ঝকঝকে তৃণমূল কংগ্রেস হোক। যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।” তবে কি দলে অনেক ‘ময়লা’ রয়েছে? এই নিয়ে যদিও মুখ খোলেননি তৃণমূল নেতা। এ দিন মদন মিত্র বলেন, “পুরো সোনায় গয়না হয় না। ২২ ক্যারেটে গয়না হয়। ২৪ ক্যারেটে গয়না হয় না। খাদ মেশাতে হয়। তেমনি প্রবীণদের একেবারে বাদ দিলে মারামারি লেগে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় প্রবীণদের সম্মান দিয়েছেন। উই ওয়ান্ট এ ক্লিন ঝকঝকে কর্পোরেট তৃণমূল।”

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী