WB Madhyamik Result: এই লিংকে নাম-রোল নম্বর দিয়ে দেখুন মাধ্যমিকের রেজাল্ট
Madhyamik Result: চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি। আর ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি।

মাধ্যমিকের ফল (Madhyamik Result) প্রকাশ করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করে পর্ষদের তরফে ফল প্রকাশ করা হয়েছে। সকাল ১০টা ১৫ মিনিট থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে দেখতে পাবেন ফলাফল। নীচে নাম ও রোল নম্বর দিয়ে দেখে নিন রেজাল্ট। আজই স্কুল থেকে মার্কশিট পাবেন ছাত্রছাত্রীরা।
Follow Us
