Santipur Local Train: শান্তিপুর লোকালের সামনে আটকে লাস, ঝুলতে ঝুলতে আসছিল স্টেশনের দিকে, তারপর…
Local Train: জানা গিয়েছে, শান্তিপুর স্টেশনে ঢোকার আগেই এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, ট্রেনের বগির সামনেই ঝুলে রইল এক যুবক। অনেকটা টানতে টানতে নিয়ে যাওয়ার কারণে যুবকের মৃত্যু হয়। তবে মৃত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার ছেড়ে শান্তিপুর স্টেশনের কিছুটা আগেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল ট্রেন

শান্তিপুর: শান্তিপুর লোকালের (Santipur Local) সামনে আচমকা চলে এলো এক যুবক। অনেকটা টানতে টানতে নিয়ে অবশেষে দাঁড়ালো ট্রেনটি (Train)। দুর্ঘটনার কারণে দীর্ঘক্ষণ শান্তিপুর শিয়ালদহ লোকালে যাতায়াতে বিঘ্ন ঘটে। প্রায় আধা ঘণ্টা পর ওই যুবককে উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গিয়েছে, শান্তিপুর স্টেশনে ঢোকার আগেই এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, ট্রেনের বগির সামনেই ঝুলে রইল এক যুবক। অনেকটা টানতে টানতে নিয়ে যাওয়ার কারণে যুবকের মৃত্যু হয়। তবে মৃত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার ছেড়ে শান্তিপুর স্টেশনের কিছুটা আগেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল ট্রেন। ট্রেনের যাত্রীরা নেমে লাইন দিয়ে গন্তব্যস্থলে পৌঁছয়।
প্রায় আধ ঘণ্টা পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। পরবর্তীকালে ওই যুবককে উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শান্তিপুর তিন নম্বর রেলগেট এবং দুই নম্বর রেলগেটের মাঝামাঝি। তবে ওই যুবক আচমকা ট্রেনের সামনে চলে আসে নাকি নিছক আত্মহত্যা তাও জানার চেষ্টা করছে রেল পুলিশ।
