AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Brazil LIVE: বাকি মাত্র ২০ মিনিট, প্রকাশিত ভারত ও ব্রাজিলের প্লেয়িং ইলেভেন! কারা খেলছেন?

India vs Brazil Live Match: আজকে গোটা শহরই সল্টলেকমুখী হবে কারণ শহরে ম্যাচ ব্রাজিলের। একই সঙ্গে যেহেতু পুজো আসছে, তাই পুলিশের উপরেও চাপ থাকবে আজকের ম্যাচ নিয়ে। একই সঙ্গে আজ নিরাপত্তা খুব কড়া থাকবে কারণ মেসি ঘটনা থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার।

India vs Brazil LIVE: বাকি মাত্র ২০ মিনিট, প্রকাশিত ভারত ও ব্রাজিলের প্লেয়িং ইলেভেন! কারা খেলছেন?
ভারত বনাম ব্রাজিলImage Credit: Facebook, X
| Edited By: | Updated on: Oct 03, 2026 | 7:33 PM
Share

কলকাতা: আর আধ ঘন্টাও বাকি নেই। তারপরই শুরু হয়ে যাবে কলকাতায় হাই-ভোল্টেজ ব্রাজিল বনাম ভারত ম্যাচ। ইতিমধ্যেই মাঠে পৌঁছে গিয়েছে দুই দলই। সমর্থকদের মধ্যে দুই দলকে নিয়েই উন্মাদনা তুঙ্গে। কাতারে কাতারে লোক জড়ো হচ্ছেন শুধু নিজেদের প্রিয় নায়ককে একবার চোখের দেখা দেখতে। এর মধ্যেই ভারত ও ব্রাজিল – দুই দলই প্রকাশ করল নিজেদের প্লেয়িং ইলেভেন।

ভারত – গুরপ্রীত সিং সান্ধু (অধিনায়ক), অভিষেক টেকচ্যাম সিং, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, মণবীর সিং, রায়ান উইলিয়ামস, সাহাল আব্দুল সামাদ ও আশিক কুরুনিয়ান। পরিবর্তদের তালিকায় রয়েছেন মেহতাব, জয় গুপ্তা, এডমুন্ড, ভালপুইয়ারা। ৪-২-৩-১ ফর্মে শুরু করছে খালিদ জামিলের ছেলেরা।

নিজেদের প্লেয়িং ইলেভেন জানাল ব্রাজিলও। ব্রাজিলের হয়ে শুরু করবেন পেদ্রো মরিস্কো, ম্যাথিউজিনহো, মার্কুইনহোস, আর্থার দিয়াস, ডগলাস স্যান্টোস, ড্যানিলো, আন্দ্রে, গ্যাব্রিয়েল বনটেম্পো, এস্তেভাও, পেদ্রো, ভিনিসিয়াস জুনিয়র। ৪-৩-৩ ফর্মে শুরু করছে ব্রাজিল।

এই ম্যাচ দেখানো হচ্ছে সোনি স্পোর্টস ও সোনি লিভ অ্যাপে। অতীতে আগের ম্যাচে পানামার বিরুদ্ধে ১-১ ড্র করেছিল ভারত। গোল করেছিলেন রায়ান উইলিয়ামস। গোটা ম্যাচে দারুন দাপট দেখিয়েছিল ভারত। ওই ম্যাচে নয়নয় করে ৫ গোলে জেতা উচিত ছিল ভারতের কিন্তু সেই ম্যাচ শেষ অবধি ড্র করল ভারত। আজকে গোটা শহরই সল্টলেকমুখী হবে কারণ শহরে ম্যাচ ব্রাজিলের। একই সঙ্গে যেহেতু পুজো আসছে, তাই পুলিশের উপরেও চাপ থাকবে আজকের ম্যাচ নিয়ে। একই সঙ্গে আজ নিরাপত্তা খুব কড়া থাকবে কারণ মেসি ঘটনা থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার। বিশাল পুলিশ বাহিনী থাকছে আজ। সব মিলিয়ে, আজ একটি ভাল ম্যাচের আশা করছে শহরবাসী।

Follow Us
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর