AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্রেম করবে কি না… বাচ্চা জন্মাবে কি না, সেটাও ওরা এবার ঠিক করে দেবে’, সরব মমতা

Mamata Banerjee on SIR: মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধিতা করে আসছেন। তৃণমূলের তরফে সেই প্রক্রিয়ার বিরোধিতা করে কমিশন পর্যন্ত গিয়েছে তৃণমূল। এদিন নেতাজির জন্মজয়ন্তীতেও মমতার মুখে সেই ইস্যু। যদিও তাঁর কথায়, "আমি কোনও রাজনীতির কথা বলছি না। একটা মানুষের জীবনের দাম অনেক বেশি।"

'প্রেম করবে কি না... বাচ্চা জন্মাবে কি না, সেটাও ওরা এবার ঠিক করে দেবে', সরব মমতা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 23, 2026 | 1:33 PM
Share

কলকাতা: ‘আমি বাংলায় নিজের পদবী বন্দ্যোপাধ্যায় লিখি। ইংরেজিতে ব্যানার্জি। তার জন্য কী প্রবলেম? এইটুকু তফাৎ যারা জানে না, তাদের ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু করার নেই।’ নাম না করে নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী অনুষ্ঠান থেকে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী, তফশিলিদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেছেন তিনি। আজ, শুক্রবার নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা।

বাবা-মায়ের জন্ম সার্টিফিকেট কেন দিতে বলা হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমার বাড়িতে এক আদিবাসী মেয়ে আছে। সে বলল তার বাড়ির সকলকে ডেকে পাঠিয়েছে। অমর্ত্য সেনকে ডেকে পাঠিয়েছে বাবা-মায়ের বয়সের ফারাকের জন্য। এ বার বিয়ে করবে কি না সেটাও জিজ্ঞেস করতে হবে? প্রেম করবে কি না, সেটাও ওরা বলে দেবে। বাচ্চা জন্মাবে কি না, সেটাও ওরা ঠিক করে দেবে? জন্মালেও ওদের পারমিশন নিয়ে জন্মাতে হবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধিতা করে আসছেন। তৃণমূলের তরফে সেই প্রক্রিয়ার বিরোধিতা করে কমিশন পর্যন্ত গিয়েছে তৃণমূল। এদিন নেতাজির জন্মজয়ন্তীতেও মমতার মুখে সেই ইস্যু। যদিও তাঁর কথায়, “আমি কোনও রাজনীতির কথা বলছি না। একটা মানুষের জীবনের দাম অনেক বেশি। আমাদের আজ লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সঙ্গে। মানুষকে লড়াই করতে হচ্ছে দানবের সঙ্গে। আজ ভাবছ ক্ষমতায় আছ। কিন্তু কাল ক্ষমতায় যখন থাকবে না, তখন পালাতে হবে।” 

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন