AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee-RG Kar: রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করুক CBI, এবার পথে নামবেন খোদ মমতা

Mamata Banerjee-RG Kar: এবার পথে নামছেন খোদ মমতা। আজ, বুধবার প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে এ কথা ঘোষণা করেছেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, আগামী ১৬ অগস্ট বেলা তিনটের সময় মৌলালি মোড়ে জমায়েত হবে।

Mamata Banerjee-RG Kar: রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করুক CBI, এবার পথে নামবেন খোদ মমতা
পথে নামবেন মমতা
| Edited By: | Updated on: Aug 15, 2024 | 4:50 AM
Share

কলকাতা: আরজি কর-কাণ্ডে শুরু থেকে পুলিশ তদন্ত করলেও, হাইকোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-র হাতে। সেই নির্দেশ কার্যত মেনে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি নিজেই সিবিআই-কে দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিলেন। আর এবার সেই সিবিআই-এর ওপরেই পাল্টা চাপ! এবার পথে নামছেন খোদ মমতা। আজ, বুধবার প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে এ কথা ঘোষণা করেছেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, আগামী ১৬ অগস্ট বেলা তিনটের সময় মৌলালি মোড়ে জমায়েত হবে। সবাইকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। মমতা নিজে থাকবেন সেই মিছিলে। বিকেল ৪টের সময় মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে সেই মিছিল। মুখ্যমন্ত্রীর দাবি, আগামী রবিবারের মধ্যে সিবিআই-কে অভিযুক্তের ফাঁসির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে রবিবার পর্যন্ত পুলিশকে তদন্তের কিনারা করার সময় বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, রবিবারের মধ্যে কিনারা না হলে পথে সিবিআই-কে তদন্তভার দেওয়া হবে। তবে সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। মমতা দাবি করেছেন, ইতিমধ্যেই ৯০ শতাংশ তদন্ত সেরে ফেলেছে রাজ্য পুলিশ। মমতা আগেই দাবি করেছেন, সিবিআই-এর সাফল্যের হার খুব ভাল নয়। তবে সিবিআই-কে পুলিশ সাহায্য করবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন