AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘মেঘনাদ হয়ে না থেকে বাংলায় প্রার্থী হন’, চ্যালেঞ্জ মমতার

TMC: প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, "আপনার যদি গণতন্ত্রে ভরসা থাকে, তাহলে কেন এত ভয় পাচ্ছেন? সবাই চলে গেলে রাজ্যে জল কে দেখবে, বিদ্যুৎ কে দেখবে? এখন কিছু হলে আমাকে কিছু বলবেন না বিজেপির টুঁটি চিপে ধরবেন। যিনি মেঘনাদের মতো রয়েছেন, তাঁকে বলব, বাংলায় প্রার্থী হন না।"

Mamata Banerjee: 'মেঘনাদ হয়ে না থেকে বাংলায় প্রার্থী হন', চ্যালেঞ্জ মমতার
Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 17, 2026 | 6:36 PM
Share

কলকাতা: মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্য়ায়। অফিসার বদল প্রসঙ্গে মমতা বলেন, “লড়াইটা মেঘের আড়াল থেকে লড়ছেন কেন, সামনে থেকে লড়ুন। প্রকাশ্য়ে সভা করুন।” তিনি আরও বলেন, “সব অফিসারই আমাদের অফিসার। বিজেপির কোনও সম্ভাবনাই নেই। সিট এবার আরও কমবে বিজেপির। বারবার মানুষকে লাইনে দাঁড় করিয়ে নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন। এটা বাংলার অস্মিতার লড়াই, বিজেপির অস্তিত্বের লড়াই।”

মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব বদলে ক্ষুব্ধ মমতা। বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে, তার দায়িত্ব বিজেপিকে নিতে হবে।” প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, “আপনার যদি গণতন্ত্রে ভরসা থাকে, তাহলে কেন এত ভয় পাচ্ছেন? সবাই চলে গেলে রাজ্যে জল কে দেখবে, বিদ্যুৎ কে দেখবে? এখন কিছু হলে আমাকে কিছু বলবেন না বিজেপির টুঁটি চিপে ধরবেন। যিনি মেঘনাদের মতো রয়েছেন, তাঁকে বলব, বাংলায় প্রার্থী হন না।”

‘২২৬-এর বেশি ভোট পেয়ে জিতব’, বললেন মমতা। বললেন ১০০-র বেশি স্কিম আছে তৃণমূল সরকারের, তৃণমূল ক্ষমতায় না এলে টাকা পাওয়া যাবে না।

Follow Us