AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

21 July Rally Meeting: হারের পর প্রথম ২১ জুলাই, বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কোন ‘রসদে’ ভরসা করছেন নেত্রী?

Mamata Banerjee July 21 Rally Meeting: তৃণমূল সূত্রের খবর, একুশে জুলাইয়ের শহিদ দিবস সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে ইতিমধ্যেই দলের অন্দরে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। এবারের পরিস্থিতি বিগত বছরগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। বিরোধী আসনে বসার পর কর্মীদের মনোবল চাঙ্গা রাখা এবং নতুন করে সংগঠনকে মজবুত করাই এখন নেতৃত্বের প্রধান লক্ষ্য।

21 July Rally Meeting: হারের পর প্রথম ২১ জুলাই, বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কোন 'রসদে' ভরসা করছেন নেত্রী?
২১ জুলাইয়ের মঞ্চ (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 22, 2026 | 11:09 AM
Share

কলকাতা: একুশে জুলাইয়ের প্রাক্কালে আজ কালীঘাটে তৃণমূলের ছাত্র ও যুব নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এটাই তৃণমূল কংগ্রেসের সামনে প্রথম একুশে জুলাই। ফলে, রাজনৈতিকভাবে এই সমাবেশ দলের কাছে এক মস্ত বড় অ্যাসিড টেস্ট।

তৃণমূল সূত্রের খবর, একুশে জুলাইয়ের শহিদ দিবস সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে ইতিমধ্যেই দলের অন্দরে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। এবারের পরিস্থিতি বিগত বছরগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। বিরোধী আসনে বসার পর কর্মীদের মনোবল চাঙ্গা রাখা এবং নতুন করে সংগঠনকে মজবুত করাই এখন নেতৃত্বের প্রধান লক্ষ্য। আর সেই কারণেই দলের তরুণ তুর্কি অর্থাৎ ছাত্র ও যুব সংগঠনকে বাড়তি দায়িত্ব দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এদিনের এই কালীঘাটের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্ষমতা হারানোর পর যুব সমাজ ও ছাত্র সংগঠনকে কীভাবে পুনরায় আন্দোলনের মাঠে নামানো হবে, আজ তারই রূপরেখা তৈরি হতে পারে। একই সঙ্গে রাজ্যজুড়ে জমায়েত বাড়াতে এবং কর্মীদের চাঙ্গা করতে নেত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিরোধী শিবিরের মোকাবিলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নতুন কোনো আন্দোলনের ডাক দেয় কি না, সেটাই এখন দেখার।

হারের পর থেকে তৃণমূল ঘরে ও বাইরে নানারকম বিপর্যয়ের মুখে পড়েছে। তবে এবার কোনও ব্যতিক্রম নয়। প্রতিবারই দেখা যায়, একুশে জুলাইয়ের আগে ছাত্র যুবদের সঙ্গে বৈঠকের পরই প্রস্তুতি শুরু হয় তৃণমূলের। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তৃণমূলের কাছে এবারের একুশে জুলাই সত্যিই চ্যালেঞ্জিং। কারণ নেতা-বিধায়ক, শীর্ষ স্থানীয় নেতৃত্বের বহুলাংশ দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ছাত্র যুবদের ওপরেই ভরসা রাখছেন নেত্রী।

Follow Us
'কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন', নাম না করে মহুয়াকে খোঁচা শতাব্দীর?
'কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন', নাম না করে মহুয়াকে খোঁচা শতাব্দীর?
আজ বাজেটে কী কী থাকতে পারে?
আজ বাজেটে কী কী থাকতে পারে?
বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে কী কী আশা করছেন সাধারণ মানুষ?
বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে কী কী আশা করছেন সাধারণ মানুষ?
'তৃণমূল তো রাজনীতি করতে এসেছিল...', বিস্ফোরক অগ্নিমিত্রা
'তৃণমূল তো রাজনীতি করতে এসেছিল...', বিস্ফোরক অগ্নিমিত্রা
গোপাল মুখোপাধ্যায়ের নামে রোড, কী বলছেন পর্দার 'গোপাল পাঁঠা' সৌরভ?
গোপাল মুখোপাধ্যায়ের নামে রোড, কী বলছেন পর্দার 'গোপাল পাঁঠা' সৌরভ?
শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক?
শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক?
কাকলি-মহুয়া তরজায় এবার তিলোত্তমা-কাণ্ডের উল্লেখ
কাকলি-মহুয়া তরজায় এবার তিলোত্তমা-কাণ্ডের উল্লেখ
DA নিয়ে বড় ঘোষণা? আদানিদের বিনিয়োগ? কী থাকবে শুভেন্দু সরকারের বাজেটে
DA নিয়ে বড় ঘোষণা? আদানিদের বিনিয়োগ? কী থাকবে শুভেন্দু সরকারের বাজেটে
এবার বৃষ্টি কবে-কবে আর কোথায়-কোথায় হবে?
এবার বৃষ্টি কবে-কবে আর কোথায়-কোথায় হবে?
চাকরি দেওয়ার নামে লাখ লাখের প্রতারণা, TMC নেতার বিরুদ্ধে ক্ষোভের আগুন
চাকরি দেওয়ার নামে লাখ লাখের প্রতারণা, TMC নেতার বিরুদ্ধে ক্ষোভের আগুন