AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: নিজের দলের কর্মীকে আচমকা সপাটে চড় মমতার, হঠাৎ হারালেন মেজাজ

Kalighat TMC Rally: বারুইপুরের ঘটনার প্রতিবাদে আজ, বুধবার পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অসুস্থ হয়ে পড়েন অনেক কর্মী। পরে মমতার বাড়ির সামনেই এভাবে মেজাজ হারাতে দেখা গেল তাঁকে। বিজেপির কটাক্ষ, "হেরে গিয়ে মানসিক স্থিরতা হারিয়ে ফেলছেন মমতা।"

Mamata Banerjee: নিজের দলের কর্মীকে আচমকা সপাটে চড় মমতার, হঠাৎ হারালেন মেজাজ
কর্মীকে মমতার চড়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 08, 2026 | 5:20 PM
Share

কলকাতা: হাতে মাইক। পুরনো মেজাজে ভিড় সামলাচ্ছিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারই মাঝে আচমকা মেজাজ হারালেন তিনি। কালীঘাটে মমতার বাড়ির সামনেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলে, সামলাতে নেমেছিলেন মমতা। সেখানেই দেখা যায়, আচমকা এক ব্যক্তিকে সপাটে চড় মারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বারুইপুরের ঘটনার প্রতিবাদে আজ, বুধবার পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ ওঠে। নানারকমের স্লোগান দেওয়া, গান চালানোর অভিযোগ ওঠে। অভিযোগ, অসুস্থ হয়ে পড়েন অনেক কর্মী। পরে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান কর্মীরা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন অনেক কর্মী। তাঁদের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেখানেই ভিড় নিয়ন্ত্রণ করতে মাইক হাতে নেমে পড়েন মমতা।

এরপরই বাড়ির সামনেই এভাবে মেজাজ হারাতে দেখা গেল তাঁকে। প্রথমে মাইক হাতে ভিড় সামলাচ্ছিলেন তিনি। ভিড় সরাচ্ছিলেন। সেই সময় কমলা টি শার্ট পরা এক ব্যক্তির গালে চড় মারতে দেখা যায় মমতাকে। সূত্রের খবর, ওই ব্যক্তিও একজন তৃণমূলকর্মী। তবে কী কারণে তিনি এভাবে চড়াও হলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে, মনে করা হচ্ছে, ভিড় সামলাতে গিয়েই এভাবে মেজাজ হারিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে বিজেপির কটাক্ষ, “হেরে গিয়ে মানসিক স্থিরতা হারিয়ে ফেলছেন মমতা।” কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “এসব দেখেই বোঝা যাচ্ছে, মানসিক স্থিরতা ঠিক নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?