AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘অনেক শিক্ষা হয়েছে’, এবার নতুন করে শুরু করার বার্তা দিলেন মমতা

Trinamool Congress: ২১ জুলাই যে কোনও অবস্থাতেই সভা করার বার্তা দিয়েছেন মমতা। তাঁর আশঙ্কা, ডেকরেটার্স সংস্থাকেও ভয় দেখানো হতে পারে। তবে তৃণমূলনেত্রী বলছেন, "আমরা খালি গলাতেও বক্তৃতা দিতে পারি। প্রয়োজন হলে রিকসায় দাঁড়িয়ে বক্তৃতা দেব।"

Mamata Banerjee: 'অনেক শিক্ষা হয়েছে', এবার নতুন করে শুরু করার বার্তা দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Social Media
| Updated on: Jul 15, 2026 | 8:33 PM
Share

কলকাতা: ঠিক মে মাসের আগেও মমতার সব ছিল। আজ প্রায় কিছুই নয়। দলের সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের বড় অংশ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) হাত ছেড়েছেন গত দু মাসে। যাঁদেরকে মমতার সঙ্গী বা ছায়াসঙ্গী বলা হত, তেমন নেতাদেরও আর আশপাশে দেখা যাচ্ছে না। ২১ জুলাইয়ের সেই কালো মাথার ভিড়ও আর দেখা যাবে কি না, তা অনিশ্চিত। তবে সব শেষেও মমতা যে একা মহীরূহের মতো দাঁড়িয়ে থাকবেন, সে কথা আজ স্পষ্ট করে দিলেন।

বুধবার ফেসবুক লাইভে মুখোমুখি হয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বলেছেন, প্রয়োজন হলে আবার নতুন করে শুরু করবেন তিনি। পুরনো সব তথ্য মনে করিয়ে দিয়ে মমতা বলেন, “১৯৯৮ সালে প্রতীক পাই। ২০০৪-এ একা যদি নতুন করে শুরু করতে পারি, ১৯৯৬-তে যদি নতুন করে শুরু করতে পারি, এবার ২০২৬-এও শুরু করতে পারব।”

কাদের নিয়ে লড়বেন মমতা? নেত্রী জানিয়েছেন, এখনও লোকসভার ৮ জন, রাজ্যসভার ১০জন সাংসদ সঙ্গে আছেন। অনেক বিধায়ক আছেন। শুধু তাই নয়, মমতা বলেন, “বুথ সভাপতি, জেলা সভাপতি, যারা কিছু পায়নি, শুধু ত্যাগ করেছে, তারা সঙ্গে আছে। তিনটে জেনারেশন তৈরি করেছি আমরা। আমি তাদের মাথার উপর ছাতার মতো থাকব।”

এমনকী ২১ জুলাই যে কোনও অবস্থাতেই সভা করার বার্তা দিয়েছেন মমতা। তাঁর আশঙ্কা, ডেকরেটার্স সংস্থাকেও ভয় দেখানো হতে পারে। তবে তৃণমূলনেত্রী বলছেন, “আমরা খালি গলাতেও বক্তৃতা দিতে পারি। প্রয়োজন হলে রিকসায় দাঁড়িয়ে বক্তৃতা দেব।”

অনেক শিক্ষা হয়েছে বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যে নেতারা শিবির ছেড়ে চলে যাচ্ছেন, তাঁদের কোনও না কোনও সমস্যা আছে। মমতা বলেন, “আমি ক্ষমা চাইছি। অনেক শিক্ষা হয়েছে। বেইমানদের অনেক লাগেজ ব্যাগেজ আছে। অনেক অজানা সত্যি আমি জানতে পারছি।”

Follow Us