TMC: ঘাসফুল প্রতীক তাহলে মমতা না ঋতর? বাংলার উপনির্বাচনের আগে কি নির্ধারিত হল?
Trinamool Congress Symbol Crisis: কালীঘাটপন্থী তৃণমূলের কাছেই কি ঘাসফুল প্রতীক থাকবে? এদিকে ঋতব্রত শিবির ইতিমধ্যেই প্রতীকের দাবিদার হয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। ঋতব্রত শিবির দাবি করেছে, যে মূল দলটির সিংহভাগ বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন এবং তারাই 'আসল' তৃণমূল।

কলকাতা: মমতা শিবির না ঋতব্রত শিবির- আসল তৃণমূল কে? কার থাকবে প্রতীক? উপনির্বাচনের ঢাকে কাঠি পড়তেই প্রতীক সঙ্কটে দুই শিবির। প্রতীক কার, তা এখনও সিদ্ধান্ত হয়নি। তার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দুই শিবির। ৬ অক্টোবর নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশে এই ধরনের পরিস্থিতি আগে তৈরি হয়নি, আর এই পরিস্থিতির সমাধান কোন উপায়ে বেরোবে, তাও স্পষ্ট নয়। এর মধ্যে চরম সঙ্কটে দুই শিবির।
সাধারণত কোনও নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হলে এতদিন দেখা গিয়েছে, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দেয়। কিন্তু এখন তৃণমূল ব্যস্ত তার প্রতীক বাছাই করতে ব্যস্ত। এটাই এখন তাদের কাছে চ্যালেঞ্জ। কালীঘাটপন্থী তৃণমূলের কাছেই কি ঘাসফুল প্রতীক থাকবে? এদিকে ঋতব্রত শিবির ইতিমধ্যেই প্রতীকের দাবিদার হয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। ঋতব্রত শিবির দাবি করেছে, যে মূল দলটির সিংহভাগ বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন এবং তারাই ‘আসল’ তৃণমূল। পাশাপাশি পারিবারিক দল হিসেবে পরিচিতি ভাঙার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে সমস্ত আইনি নথি ও রেজোলিউশন জমা দিয়েছেন ঋতপন্থীরা।
জল্পনা রয়েছে বেশ কয়েকটি। নির্বাচন কমিশন কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকেই ঘাসফুল প্রতীক দেবে? নাকি কোনও পক্ষকেই প্রতীক না দিয়ে, তা বাতিল করে নতুন প্রতীক দেবে?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেশ কয়েকটি সম্ভাবনা রয়েছে
সম্ভাবনা ১: প্রতীক থাকতে পারে কালীঘাট তৃণমূলের কাছেই
সম্ভাবনা ২: কমিশন প্রতীক দিতে পারে ঋত তৃণমূলকে
সম্ভাবনা ৩: কাউকেই প্রতীক না দিয়ে ডিসলভ্ করতে পারে কমিশন
বিজেপি-র বক্তব্য
বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “কোনও তৃণমূল প্রতীক পাবে না পাবে, সেটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। আদালত পর্যন্ত গিয়েছে। আদালত দেখবে।” তৃণমূলের তরফে অবশ্য এই নিয়ে কোনও পক্ষরই প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
