CS Manoj Agarwal: রাজ্যের আবেদনে সায়, মনোজ অগরবালকে নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের
CS Manoj Agarwal: নিয়ম অনুযায়ী, ১৯৯০ ব্যাচের এই আইএএস আধিকারিকের মুখ্যসচিব হিসাবে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের ৩১ জুলাই। তবে রাজ্য সরকারের তরফে গত ১৫ জুলাই তাঁর মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়।

কলকাতা: বাংলার মুখ্যসচিব হিসাবে মনোজ অগরবালের কার্যকালের মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি পেল। রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে কেন্দ্র এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক থেকে নবান্নে চিঠি পাঠানো হয়।
১৯৯০ ব্যাচের আইএএস মনোজ আগরবালের মুখ্যসচিব হিসাবে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের ৩১ জুলাই। তবে রাজ্য সরকারের তরফে গত ১৫ জুলাই তাঁর মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়। কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব গ্রহণ করে অল ইন্ডিয়া সার্ভিসেস (ডিএইচ) রুলস, ১৯৫৮-এর আওতায় এই কাজের মেয়াদ বৃদ্ধি মঞ্জুর করেছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ১ অগস্ট, ২০২৬ থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মনোজ অগরবালের মুখ্যসচিব পদে বহাল থাকবেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময়ে পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দায়িত্ব সামলেছিলেন মনোজ অগরবাল। রাজ্যে পালাবদলের পর মনোজকে মুখ্যসচিব পদে নিয়োগ করা হয়। আপাতত আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তিনি ওই পদে থাকছেন।
