Durga Puja pandal close: চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা
Durga Puja 2026: দর্শক প্রবেশে আপাতত নিষেধাজ্ঞা রয়েছে 'টালা প্রত্যয়ে'। অন্যদিকে, 'চেতলা অগ্রণী'-তেও আপাতত দর্শক প্রবেশে 'না'। এরপর 'আলিপুর সর্বজনীন' ও দর্শকদের জন্য বন্ধ রয়েছে। এই বছর পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে প্রথম পুজো করছেন বিজেপির শঙ্কু দেব পন্ডা। সেই পুজোও আপাতত দর্শকদের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা: এই প্রথম দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। যা নাড়িয়ে দিয়েছে সকলকে। প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ে মণ্ডপের একাংশ। হুড়োহুড়িতে মৃত্যু হয় ১৯ জনের। আহত একাধিক। চোরবাগানের ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় ‘চেতলা অগ্রণী’। আজ দ্বিতীয় সপ্তমী। স্বাভাবিকভাবে আজও প্রচুর মানুষ বেরবেন ঠাকুর দেখতে। তার আগে জেনে নিন কোন-কোন পুজো খোলা। চোর বাগান থেকে শিক্ষা নিয়ে বন্ধ ৫ বড় পুজো মণ্ডপ।
আপাতত কোন-কোন পুজো বন্ধ?
দর্শক প্রবেশে আপাতত নিষেধাজ্ঞা রয়েছে ‘টালা প্রত্যয়ে’। অন্যদিকে, ‘চেতলা অগ্রণী’-তেও আপাতত দর্শক প্রবেশে ‘না’। এরপর ‘আলিপুর সর্বজনীন’ ও দর্শকদের জন্য বন্ধ রয়েছে। এই বছর পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে প্রথম পুজো করছেন বিজেপির শঙ্কু দেব পন্ডা। সেই পুজোও আপাতত দর্শকদের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাতে চোরবাগানে বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত হয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দোষীদের রেয়াত করা হবে না। স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদেহ পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। তিনি জানিয়েছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি দেখে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ সকালে আহতদের দেখতে হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাবেন অমিত শাহ।
