AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Falta Poll: প্রিসাইডিং অফিসার কীভাবে বললেন ভালোভাবে ভোট মিটেছে? অফিসারদের আচরণ নিয়েই অভিযোগ ফলতায়

Repoll in Falta: প্রায় ৪০-টির বেশি বুথে এই ধরণের অভিযোগ আসার পরও রিটার্নিং অফিসার ও সাধারণ পর্যবেক্ষক কোনও রিপোল নেই, এটা লিখে ফর্ম ১৭সি জমা দিলেন কেন, সেই প্রশ্নও উঠেছে। এছাড়াও কমিশনের নজরে রয়েছেন সাধারণ পর্যবেক্ষকও।

Falta Poll: প্রিসাইডিং অফিসার কীভাবে বললেন ভালোভাবে ভোট মিটেছে? অফিসারদের আচরণ নিয়েই অভিযোগ ফলতায়
ফলতার রিপোর্টে কী আছেImage Credit: PTI
| Edited By: | Updated on: May 03, 2026 | 8:23 PM
Share

কলকাতা: ফলতায় শুধু রিপোল নয়, শাস্তির মুখে পড়তে পারেন কমিশনের একগুচ্ছ আধিকারিক ও কর্মীরা! ফলতায় গোটা বিধানসভা এলাকাতেই পুনর্নিবাচন ঘোষণা করেছে কমিশন, যা নজিরবিহীন বলেই ব্যাখ্যা দিচ্ছেন অনেকেই। কিন্তু এতে কমিশনের সমালোচনাও কম হচ্ছে না। এতকিছুর পরও একটি, দুটি নয়, গোটা বিধানসভায় পুনর্নির্বাচন কেন করতে হল, প্রশ্ন অনেকেরই। তবে কি বজ্র আটুঁনি ফস্কা গেরো?

দিল্লিতে পাঠানো রিপোর্ট অনুযায়ী, অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। নিজেদের অফিসারদের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে। ফলতায় ভোটের দিন প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার এমনকী সাধারণ পর্যবেক্ষকের আচরণ নিয়েই প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। প্রথমত প্রশ্ন উঠেছে, প্রিসাইডিং অফিসার কীভাবে লিখতে পারেন যে ব্ল্যাক টেপ ছিল, সেটা সরানো হয়েছে এবং তারপর ভালোভাবেই ভোট মিটেছে। তাহলে বেলা ১টা পর্যন্ত কেন তিনি রিপোর্ট দিলেন না।

দ্বিতীয়ত, প্রায় ৪০-টির বেশি বুথে এই ধরণের অভিযোগ আসার পরও রিটার্নিং অফিসার ও সাধারণ পর্যবেক্ষক কোনও রিপোল নেই, এটা লিখে ফর্ম ১৭সি জমা দিলেন কেন, সেই প্রশ্নও উঠেছে। এছাড়াও কমিশনের নজরে রয়েছেন সাধারণ পর্যবেক্ষকও। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আসছেন শুনেও তিনি অপেক্ষা না করেই চলে যান।

স্ক্রুটিনি হল, অথচ সেখানে বিজেপিকে ডাকা হয়নি বলে ওই পর্যবেক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে শাস্তি হতে পারে এইসব কর্তাদের। শাস্তি হিসেবে সাসপেনসন থেকে শুরু করে চাকরিও যেতে পারে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?