AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Earthquake: ঢাকার কাছে জোরাল ভূমিকম্পে মৃত একাধিক, থরথর করে কাঁপল কলকাতা সহ গোটা বাংলা

কলকাতায় ভূমিকম্প। জোরাল ভূমিকম্প অনুভূত হল। সকাল ১০টা ১০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। একের পর এক কম্পন অনুভূত হয়। কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে জোরাল কম্পন অনুভূত হয়।

Kolkata Earthquake: ঢাকার কাছে জোরাল ভূমিকম্পে মৃত একাধিক, থরথর করে কাঁপল কলকাতা সহ গোটা বাংলা
আতঙ্কে অফিস ছেড়ে রাস্তায় লোকজন।Image Credit: X
| Updated on: Nov 21, 2025 | 2:15 PM
Share

কলকাতায় ভূমিকম্প। বাংলাদেশে ভূমিকম্প, তার জেরেই জোরাল ভূমিকম্প অনুভূত হল কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। সকাল ১০টা ৯ মিনিট নাগাদ ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। একের পর এক কম্পন অনুভূত হয়। টানা ৩০ সেকেন্ড ধরে কম্পন বোঝা যায়। মৌসম ভবনে প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পে কমপক্ষে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ৬০। 

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাংলাদেশে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে নরসিংডিতে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎসস্থল ছিল। উৎস্থল অগভীর হওয়ায় জোরাল কম্পন অনুভূত হয়। উত্তর বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরে জোরাল কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎস এখনও জানা যায়নি। অফিস টাইমে ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। বহুতল, অফিসগুলি ফাঁকা করে দেওয়া হয়। আতঙ্কে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় লোকজনকে।

বাংলাদেশেই যেহেতু ভূমিকম্পের উৎসস্থল ছিল, তাই বেশ জোরাল কম্পন অনুভূত হয়েছে সেখানে। ঢাকার পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলবীবাজারে ভূমিকম্প অনুভূত হয়েছে।

Follow Us