AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollygunge: শহর কলকাতায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে ‘ধর্ষণ’! আটক পাড়ারই পরিচিত

Woman Raped: বছর তিনেক আগে এমনই নির্লজ্জ ঘটনা ঘটেছিল মহানগরের বুকে। এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে পঞ্চসায়র থানা এলাকায়।

Tollygunge: শহর কলকাতায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে 'ধর্ষণ'! আটক পাড়ারই পরিচিত
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে, প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Oct 16, 2021 | 7:03 PM
Share

কলকাতা: টালিগঞ্জে (Tollygunge) এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে ওই মহিলাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল এলাকারই এক যুবকের দিকে। তাঁকে ইতিমধ্যেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। টালিগঞ্জ মহিলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, টালিগঞ্জ থানা এলাকার ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। অভিযোগ, তাঁরই পূর্ব পরিচিত এক যুবক শনিবার তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। নিজের বাড়িতে নিয়ে যান ওই মহিলাকে। অভিযোগ, সেখানেই ওই অসহায় মহিলার উপর শারীরিক নির্যাতন করা হয়।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, ধর্ষণ করা হয়েছে তাঁদের বাড়ির সদস্যকে। গোটা ঘটনা টালিগঞ্জ থানার পুলিশকে জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত যুবককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও করানো হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিষ।

ওই মহিলার সঙ্গে কথা বলার পাশাপাশি মহিলার পরিবারের লোকজন, অভিযুক্ত যুবকের বাড়ি ও প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছে পুলিশ। কারণ, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, তিনি অভিযোগকারী মহিলার পূর্ব পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময় ওই মহিলার বাড়িতে যাতায়াতও ছিল অভিযুক্তের।

ওই মহিলার মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়েই এই শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। সেই দাবির পরিপ্রেক্ষিতে তদন্ত করছে পুলিশ। নির্যাতিতার এক বোন জানান, ‘আমরা চার বোন। মা-বাবা মারা যাওয়ার পর থেকে ওকে আমরাই দেখাশোনা করি। আমাদের চেনা ওই ছেলেটি। আমাদের সবার সঙ্গেই কথা বলত। খুব সম্মান দিয়েই কথাবার্তা বলত। কিন্তু শনিবার সকালে এসে আমার মেজদিকে ডেকে নিয়ে যায়। ওকে চোখের ইশারায় ডেকে নিয়ে যায় বলেই মেজদি জানিয়েছে। আমাদের ওই ছেলে দিদি দিদি করে কথা বলে। ওকে আমরা খুব বিশ্বাসও করতাম। ও যে এত বড় একটা ঘটনা ঘটাবে ভাবতেই পারছি না।’

নির্যাতিতার বোনের দাবি, ‘সকাল ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে। পরে দিদিকে ওই বাড়ি থেকে নিয়ে এসে আমরা ঘরে আটকে রাখি। আমরা থানাতেও পুরো বিষয়টা বলেছি। পুলিশ তুলেও নিয়ে গিয়েছে। কিন্তু এখন ওই ছেলে সব অস্বীকার করছে। কিন্তু আমরা চাই এই ঘটনার সম্পূর্ণ তদন্ত হোক। সত্যিটা সামনে আসবেই।’

বছর তিনেক আগে এমনই নির্লজ্জ ঘটনা ঘটেছিল মহানগরের বুকে। এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে পঞ্চসায়র থানা এলাকায়। অভিযোগ উঠেছিল, পঞ্চসায়র থানা এলাকায় একা একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন ওই মহিলা। সেই সময় কয়েকজন লোক তাঁকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। ওই মহিলার অভিযোগ, ওই দুষ্কৃতিরা তাঁকে অজ্ঞাত স্থানের একটি ফাঁকা  জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন: Bidhannagar: এবার সব্যসাচীর ‘অনুগামী’র বিরুদ্ধে থানায় অভিযোগ সুজিত বসুর ‘ঘনিষ্ঠের’

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন