AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Municipal Corporation: মাসে যেখানে ১৪০ ছুঁতে পারে না, সেখানে দেড় মাসে ১৪ হাজারের বেশি আবেদন! কিসের রেকর্ড হচ্ছে কলকাতা পুরসভায়

14,500 domicile certificates: কলকাতা পুরসভা এই সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন পত্র কলকাতা সেক্টরের কালেক্টর অফিসে পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর। সেখানে পুলিশের ভেরিফিকেশনের পর একজন ডব্লিউবিসিএস অফিসার এই সার্টিফিকেটগুলি অনুমোদন করেন। কলকাতা পুরসভা সূত্রের খবর, এখন শুধুমাত্র এসআইআরের জন্যই এই আবেদনপত্র নেওয়া হচ্ছে।

Kolkata Municipal Corporation: মাসে যেখানে ১৪০ ছুঁতে পারে না, সেখানে দেড় মাসে ১৪ হাজারের বেশি আবেদন! কিসের রেকর্ড হচ্ছে কলকাতা পুরসভায়
উঠছে আসছে কোন তথ্য? Image Credit: Social Media
| Edited By: | Updated on: Feb 07, 2026 | 7:23 PM
Share

কলকাতা: এসআইআর আবহে কলকাতা পুরসভায় প্রায় সাড়ে ১৪ হাজারের বেশি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন জমা পড়ল। গত দেড় মাসে এই আবেদন জমা পড়তে দেখে চোখ রীতিমতো কপালে উঠেছে পুরসভার কর্তাদের। ৩১ জানুয়ারি পর্যন্ত এই বিপুল পরিমাণ ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন জমা পড়েছে বলে জানা যাচ্ছে। 

মূলত এসআইআর আবহে ডোমিসাইল সার্টিফিকেট পেতে যাতে অসুবিধা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভা এবং রাজ্যের অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন। সেই মতো কলকাতা পুরসভা নিজেদের সদর দফতর, পুরসভার বিভিন্ন অফিসগুলিতে এই ডোমিসাইল সার্টিফিকেট জমা নেওয়ার জন্য ডেস্ক তৈরি করে। তাতেই দেখা গেল, ৩১ জানুয়ারি পর্যন্ত এই বিপুল সংখ্যক সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন জমা পড়েছে।

কলকাতা পুরসভা এই সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন পত্র কলকাতা সেক্টরের কালেক্টর অফিসে পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর। সেখানে পুলিশের ভেরিফিকেশনের পর একজন ডব্লিউবিসিএস অফিসার এই সার্টিফিকেটগুলি অনুমোদন করেন। কলকাতা পুরসভা সূত্রের খবর, এখন শুধুমাত্র এসআইআরের জন্যই এই আবেদনপত্র নেওয়া হচ্ছে। অতীতের পরিসংখ্যানে দেখা গিয়েছে, মাসে ১৪০টিও ডোমিসাইল সার্টিফিকেট পেতে আবেদন পত্র জমা পড়ে না। সেখানে বিগত দেড় মাসে এই বিপুল সংখ্যক আবেদনপত্র জমা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই বিষয়টি চর্চার মধ্যে চলে এসেছে।