AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Laxmi Bhandar: ‘আজকেই মেসেজ এসেছে, ১৭০০ টাকা ঢুকেছে’, তুমুল উচ্ছ্বাসে মিছিল বের করলেন মহিলারা

Laxmi Bhandar in West Bengal: তফসিলি সম্প্রদায়ভুক্ত এক মহিলা বললেন, “আজকেই আমাদের ফোনে মেসেজ এসেছেন। ১৭০০ টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। একেবারে ৫০০ টাকা বেড়েছে। আমরা খুবই খুশি। পাশাপাশি যুবকদের বেকার ভাতা দেওয়ার যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতেও আমরা খুবই খুশি।”

Laxmi Bhandar: ‘আজকেই মেসেজ এসেছে, ১৭০০ টাকা ঢুকেছে’, তুমুল উচ্ছ্বাসে মিছিল বের করলেন মহিলারা
কী বলছেন মহিলারা? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 07, 2026 | 7:01 PM
Share

হুগলি: ৫০০ টাকা বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। ভোটের আগে এইবারের টার্মে রাজ্য সরকারের শেষ বাজেটে হয়ে গিয়েছে ঘোষণা। আগে হাজার টাকা এখন বেড়ে হয়ে গিয়েছে দেড় হাজার টাকা। বাজেট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই সেই অতিরিক্ত ৫০০ টাকা বেশি ঢুকতে শুরু করল মহিলাদের অ্যাকাউন্টে। তফসিলি জাতি ও উপজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা এই প্রকল্পে পাচ্ছেন ১৭০০ টাকা করে। বাজেট ঘোষণার পরই উচ্ছ্বাসে মাতোয়ারা হতে দেখা গিয়েছিল তৃণমূলের মহিলা কর্মীদের। jরাজ্যের নানা প্রান্তে একাধিক জেলায় বের হয়েছিল মিছিল। এবার টাকা ঢুকতেই ফের একবার দেখা গেল চেনা উচ্ছ্বাসের ছবি। ফের বের হল মিছিল। উড়ল আবির।

তৃণমূলের দলীয় পতাকা নিয়ে আবির খেলায় মেতে উলেন মহিলারা। চলল মিষ্টিমুখ। হুগলি চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন মাঠ উড়ল সবুজ আবির। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সবুজ আবির উড়িয়ে উঠল জয়ধ্বনি। সকলের একটাই কথা, কথা দিয়ে কথা রাখতে জানেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

তফসিলি সম্প্রদায়ভুক্ত এক মহিলা বললেন, “আজকেই আমাদের ফোনে মেসেজ এসেছেন। ১৭০০ টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। একেবারে ৫০০ টাকা বেড়েছে। আমরা খুবই খুশি। পাশাপাশি যুবকদের বেকার ভাতা দেওয়ার যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতেও আমরা খুবই খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেটা রাখছেন। আমরা সবসময় দিদিকেই পাশে চাই।” পাশে দাঁড়িয়ে আরও এক মহিলা বললেন, “আমার অ্য়াকাউন্টেও আজ ১৫০০ টাকা ঢুকেছে। খুবই ভাল লাগছে। এই সরকারকেই আমকা পাশে চাই।”