Yuva Sathi News: ‘বেকার যুবদের পালস বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী’, বললেন শশী, আর চন্দ্রিমা বললেন, ‘বুস্টআপের জন্য ভাতা’
Kolkata: অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "এই সরকার কেবল মাত্র টাটাকে তাড়াননি, সরকারি চাকরির শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন। সেটা সবাই জেনে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাল করে জানান ২০১৩ সালে যেভাবে যুবশ্রীর অপমৃত্যু ঘটিয়েছি, নির্বাচনে যদি আর একবার জিতে আসতে পারি তারও অপমৃত্যু ঘটাব।"

সোমা দাস ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট
কলকাতা: রবিবার থেকে আবেদন চালু হয়েছে। লক্ষ্মীর ভান্ডার সহ যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য বসেছে সরকারি ক্যাম্প। সেখানে এ দিন সকাল থেকেই দেখা গেল বেকার যুবক-যুবতীদের লম্বা লাইন। তাঁদের মধ্যে কেউ MA পাস করেছেন, কেউ আবার BA-BSC। বিরোধীরা এই বেকার ভাতা নিয়ে কটাক্ষ করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেছেন অন্য় কথা। তাঁর স্পষ্ট দাবি, মুখ্যমন্ত্রী বেকার যুবদের পালস বুঝতে পেরেছেন।
শশী পাঁজা বলেন, “ভালও যেমন লাগছে, তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতাও আছে। ইতিমধ্যে মানুষ আসতে আরম্ভ করেছেন। তাঁরা ফর্ম তুলবেন, এই প্রকল্প নিয়ে জানবেন ফলে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যা ভেবেছেন এটা সত্যিই যুবদের পালস স্পর্শ করেছে। তাই আমরা তাড়াতাড়ি চাইছি এই প্রকল্প দ্রুত চালু হোক।” অপরদিকে, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “যে যুবকরা চাকরি পাচ্ছেন না তাঁদের বুস্টআপ করার জন্য একটা পাঁচ বছরের টাকা দেওয়া হচ্ছে। তাতে ওদের অসুবিধা কী? আগে তো লক্ষ্মীর ভান্ডার নিয়েও কথা বলত, এখন বিজেপি বলে যে ক্ষমতায় এলে তিন হাজার টাকা দেব। সেটা কি অন্য হয়ে যায় নাকি।”
অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এই সরকার কেবল মাত্র টাটাকে তাড়াননি, সরকারি চাকরির শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন। সেটা সবাই জেনে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাল করে জানান ২০১৩ সালে যেভাবে যুবশ্রীর অপমৃত্যু ঘটিয়েছি, নির্বাচনে যদি আর একবার জিতে আসতে পারি তারও অপমৃত্যু ঘটাব।”
