AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mithun Chakraborty: ‘আমি এসে থুতু চাটব, যদি…’, তৃণমূলকে তুলোধনা মহাগুরু মিঠুনের

Mithun slams TMC: সিএএ-কে হাতিয়ার করে বিজেপিকে নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে তৃণমূল শিবির। এবার পাল্টা মিঠুন বললেন, তৃণমূল যা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে তিনি এসে আমজনতার 'থুতু চাটবেন'। মিঠুন চক্রবর্তীর স্পষ্ট কথা, 'সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। নাগরিকত্ব দেওয়ার আইন হল সিএএ।'

Mithun Chakraborty: 'আমি এসে থুতু চাটব, যদি...', তৃণমূলকে তুলোধনা মহাগুরু মিঠুনের
মিঠুন চক্রবর্তী।
| Edited By: | Updated on: May 14, 2024 | 8:03 PM
Share

কলকাতা: লোকসভা ভোটের প্রচার পর্বে এবার সিএএ ইস্যুতে তৃণমূলের আক্রমণের কড়া জবাব দিলেন মিঠুন চক্রবর্তী। ভোট-পর্বে নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করে বিজেপিকে নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে তৃণমূল শিবির। এবার পাল্টা মিঠুন বললেন, তৃণমূল যা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে তিনি এসে আমজনতার ‘থুতু চাটবেন’। মিঠুন চক্রবর্তীর স্পষ্ট কথা, ‘সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। কারও তাড়িয়ে দেওয়ার আইন নয়। নাগরিকত্ব দেওয়ার আইন হল সিএএ।’

একইসঙ্গে তৃণমূলকে একহাত নিয়ে মিঠুন বলেন, “এরা টাকার বিনিময়ে সবকিছু ভুয়ো করেছে। ভুয়ো আধার কার্ডও করেছে। যাদের ভুয়ো আধার কার্ড রয়েছে, তাদের জন্য সমস্যা হবে। কিন্তু আপনাদের জন্য কোনও সমস্যা হবে না। এটা আমার চ্যালেঞ্জ। তৃণমূল বলছে, সিএএ কার্যকর হওয়া মানে মুসলিমদের তাড়িয়ে দেবে। যদি মনে করেন, এরা যা বলছে, সেটা যদি সত্যি হয়… যদি একজনকেও তাড়ানোর চেষ্টা হয়… আমাকে ডাকবেন, এই মাঠে আপনারা থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটব।”

উল্লেখ্য, লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেটাতে হাতিয়ার করে ভোটের প্রচার পর্বে বিজেপিকে নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে তৃণমূল। রাজ্যের শাসক দলের ছোট-বড়-মাঝারি সব মাপের নেতারা এক সুরে আক্রমণ শানাচ্ছেন পদ্ম শিবিরকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের প্রচার পর্বে এমনই বলতে শোনা গিয়েছে যে, রাজ্যে সিএএ কার্যকর করতে দেওয়া হবে না। যদিও ইতিমধ্য়েই একাধিকবার পাল্টা প্রতিক্রিয়া এসেছে নরেন্দ্র মোদী, অমিত শাহের তরফে।

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া