AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: উল্টোরথ পরেই আবার মহরম! কলকাতায় মোতায়েন ৫ হাজার পুলিশ, কোথায় কোথায় কড়া লালবাজার

Kolkata Police: এদিন উল্টোরথকে ঘিরে উৎসবের মেজাজ পুরী থেকে দিঘা, মাহেশ থেকে কলকাতার ইসকনে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সব এলাকাই। সকাল থেকেই মানুষের ভিড় বাড়ছে দিঘায়।

Kolkata Police: উল্টোরথ পরেই আবার মহরম! কলকাতায় মোতায়েন ৫ হাজার পুলিশ, কোথায় কোথায় কড়া লালবাজার
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jul 05, 2025 | 4:27 PM
Share

কলকাতা: উল্টোরথে সেজে উঠেছে দিঘা। রাত পোহালেই আবার মহরম। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতাতেও। লালবাজার সূত্রে খবর, শহরের নিরাপত্তার স্বার্থে প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। মহরম উপলক্ষে শহরে যে সব শোভাযাত্রা বেরবে তার সামনে ও পিছনে মোতায়েন থাকবে পুলিশ। কোনওরকম বিশৃঙ্খলা এড়াতেই এই ব্যবস্থা লালবাজারের। 

শহরের গুরুত্বপূর্ণ এলাকা, মোড়গুলিতে মোতায়েন থাকবে পুলিশ। বসছে পুলিশ পিকেট। এছাড়াও সব ডিভিশনের ডিসি, এসি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রাস্তায় থাকবেন। চলবে নজরদারি। শুধু ট্র্যাফিক নিয়ন্ত্রণ নয়, শহরের নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন পুলিশ কর্তারা। 

অন্যদিকে এদিন উল্টোরথকে ঘিরে উৎসবের মেজাজ পুরী থেকে দিঘা, মাহেশ থেকে কলকাতার ইসকনে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সব এলাকাই। সকাল থেকেই মানুষের ভিড় বাড়ছে দিঘায়। রথের দড়িতে কখন টান দিতে পারবেন সেই অপেক্ষা চলছে। একই ছবি কলকাতার ইসকনেও। ভিড় উপচে পড়ছে পুরীতেও। অন্যদিকে জমজমাট শ্রীরামপুরের মাহেশ। সেখানেও সকাল থেকে সাজ সাজ রব। 

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা