AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari Mukesh Ambani: পুজোর আগেই বাংলায় ঢেলে বিনিয়োগ অম্বানীর? সুখবর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Reliance Investment in Bengal: আজ, বুধবার (২৩ সেপ্টেম্বর) মিলন মেলা প্রাঙ্গণে ৩৩টি শিল্প সংস্থাকে জমি বিতরণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি জানান যে আগামী সপ্তাহেই রিলায়েন্সের প্রতিনিধি দল আসবে কলকাতায়। বাংলার শিল্পের পরিকাঠামো দেখতে আসবেন তারা। 

CM Suvendu Adhikari Mukesh Ambani: পুজোর আগেই বাংলায় ঢেলে বিনিয়োগ অম্বানীর? সুখবর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মুকেশ অম্বানী ও অনন্ত অম্বানীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।Image Credit: X
| Edited By: | Updated on: Sep 23, 2026 | 10:06 PM
Share

কলকাতা: রাজ্যে শিল্পের জোয়ার আসবে, প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পূরণের পালাই চলছে। এবার কি বাংলায় বিনিয়োগ করবে অম্বানীরা? জোর জল্পনা এই নিয়ে। এর মাঝেই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ, বুধবার (২৩ সেপ্টেম্বর) মিলন মেলা প্রাঙ্গণে ৩৩টি শিল্প সংস্থাকে জমি বিতরণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি জানান যে আগামী সপ্তাহেই রিলায়েন্সের প্রতিনিধি দল আসবে কলকাতায়। বাংলার শিল্পের পরিকাঠামো দেখতে আসবেন তারা।

মুখ্যমন্ত্রী বলেন, “মুকেশ অম্বানীর সঙ্গে আমার কথা হয়েছে। এখানে তাঁরা চার থেকে পাঁচটি সেক্টরে বিনিয়োগ করবেন।”

প্রসঙ্গত, দু’দিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুম্বইতে অ্যান্টিলিয়ায় গিয়ে মুকেশ অম্বানী, তাঁর ছেলে অনন্ত অম্বানীর সঙ্গে দেখা করেন। তাঁদের মা কালীর মূর্তি উপহার দেন। অম্বানীদের বাসভবনেই বাংলায় বিনিয়োগ ও শিল্প সম্ভাবনা নিয়ে হাইভোল্টেজ বৈঠক চলে। অম্বানীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আর্জি জানিয়েছিলেন বলেই সূত্রের খবর।

তিনি নিজেও সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছিলেন, “সৌহার্দ্যপূর্ণ আলোচনায় পশ্চিমবঙ্গে শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান তৈরির বিপুল সম্ভাবনা নিয়েও আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে। যুবসমাজের উন্নতিতে এবং রাজ্যের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পুনরুত্থানে গতি আনবে-এমন দূরদর্শী বিনিয়োগকে স্বাগত জানাতে পশ্চিমবঙ্গ প্রস্তুত।”

এদিকে আজ রাজ্যে এসে পৌঁছেছেন শিল্পপতি গৌতম আদানি। আগামিকাল আদানি হাসপাতালের ভূমিপুজো হবে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীঘাট মন্দিরেও পুজো দিতে যাবেন আদানি। বাংলাতে তাদেরও বড় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

Follow Us