AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: ৩৬ অফিসার, ৩১ ইন্সপেক্টরের বদলের বিজ্ঞপ্তি নবান্নের

Police-WBCS posting: অর্থ দফতর, পরিবহন দফতরের, বিশেষ সচিব পদে রদবদল করা হয়েছে। মালদহ, বালুরঘাট সহ একাধিক জায়গায় এসডিও বদল করা হয়েছে। ডিএম, এডিএম পদেও হয়েছে বদল। এছাড়া, পুলিশের একাধিক পদেও বদল করা হয়েছে।

Nabanna: ৩৬ অফিসার, ৩১ ইন্সপেক্টরের বদলের বিজ্ঞপ্তি নবান্নের
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 28, 2026 | 1:14 PM
Share

কলকাতা: পুলিশ ও প্রশাসনের একগুচ্ছ পদে রদবদল। সোমবার রাতে বদলি করা হয়েছে ৩৬ জন WBCS অফিসারকে। নতুন পদে বদলি করা হয়েছে তাঁদের। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট সমস্ত অফিসারদের অবিলম্বে তাঁদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এছাড়া পুলিশ প্রশাসনেও বড় রদবদল হয়েছে। এছাড়া, রাজ্য পুলিশে ৩১ জন ইন্সপেক্টর পদেও রদবদল করা হয়েছে। রাজ্যে আট মহিলা থানার আইসি বদল করা হয়েছে।

অর্থ দফতর, পরিবহন দফতরের, বিশেষ সচিব পদে রদবদল করা হয়েছে। মালদহ, বালুরঘাট সহ একাধিক জায়গায় এসডিও বদল করা হয়েছে। ডিএম, এডিএম পদেও হয়েছে বদল। এছাড়া, পুলিশের একাধিক পদেও বদল করা হয়েছে।

রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটে একাধিক ইন্সপেক্টরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। CID, STF, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB), এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB), ভিজিল্যান্স কমিশনে আনা হয়েছে নতুন আধিকারিকদের। ঝাড়গ্রাম, হাওড়া, বারাসত, ব্যারাকপুর, বিধাননগর, বারুইপুরে মহিলা থানায় দায়িত্ব পেয়েছেন নতুন ইনচার্জ।

সুজয় পাল ও সোমা দাসের রিপোর্ট

Follow Us