AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘সন্ধের পর তো স্থলে থাকেন না, জলে থাকেন’, কল্যাণকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

Suvendu attacks Kalyan Banerjee: শুভেন্দু বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় বোধ হয় জানেন না আমি হিন্দু পরিবারের সদস্য। আমি মৃদঙ্গ, খঞ্জনী, শাঁখ জন্মের পর থেকে করি। আমাকে স্নানের পর গায়িত্রী করতে হয়। উনি আমার মৃদঙ্গ বাজানোকে নিয়ে অপমান করেছেন। গৌড়ীয় মঠে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে রাধাষ্টমী পালন করতে গিয়েছি। উনি জানবেন কী করে, সন্ধ্যার পরে তো স্থলে থাকেন না জলে থাকেন।"

Suvendu Adhikari: 'সন্ধের পর তো স্থলে থাকেন না, জলে থাকেন', কল্যাণকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
কল্যাণকে আক্রমণ শুভেন্দুরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 09, 2026 | 3:46 PM
Share

কলকাতা: সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) এবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁকে ‘মাতাল’ বলে কটাক্ষ করলেন তিনি। এর আগে বারবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটূ মন্তব্য করেছিলেন কল্যাণ। সেই প্রসঙ্গ তুলেই এবার কল্যাণকে তীব্র কটাক্ষ শুভেন্দুর। তবে, মুখ্যমন্ত্রীর দাবি কোনও অঙ্গভঙ্গি বা ব্যঙ্গ করে কোনওভাবেই তাঁকে আটকানো যাবে না।

নবান্নে সাংবাদিক বৈঠক শুভেন্দুর

আজ নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের ফল ঘোষণা হল। দুই কেন্দ্রেই বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে নন্দীগ্রাম ও রেজিনগরের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেখান থেকেই কল্যাণকে আক্রমণ করলেন শুভেন্দু। নওদার বিধায়ক হুমায়ুন কবীরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, “যতক্ষণ উনি বিধায়ক রয়েছেন, ততক্ষণ পর্যন্ত কলিগ। আমি কেন তাঁকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করব?” সেই প্রসঙ্গেই উঠে আসে কল্যাণের প্রসঙ্গ। শুভেন্দুর কথায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে বারবার তুচ্ছ-তাচ্ছিল্য করছেন রাজনৈতিক সহকর্মীদের, তা গ্রহণযোগ্য নয়।

শুভেন্দু বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে একজন রেজিস্ট্রার মাতাল আছেন। আমাকে তো ব্যঙ্গ করেছেনই, কিন্তু আমাকে আটকাতে পারছেন না। অপ্রতিরোধ্য গতি। অগ্নিমিত্রা পাল একজন মহিলা, তাঁকে যেভাবে ব্যঙ্গ করেছেন, সেটা সবাই দেখেছে। আর এই যে অঙ্গভঙ্গিগুলো গিয়ে রেজিনগরে করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বোধ হয় জানেন না আমি হিন্দু পরিবারের সদস্য। আমি মৃদঙ্গ, খঞ্জনী, শাঁখ জন্মের পর থেকে করি। আমাকে স্নানের পর গায়িত্রী করতে হয়। উনি আমার মৃদঙ্গ বাজানোকে নিয়ে অপমান করেছেন। গৌড়ীয় মঠে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে রাধাষ্টমী পালন করতে গিয়েছি। উনি জানবেন কী করে, সন্ধ্যার পরে তো স্থলে থাকেন না জলে থাকেন।”

বিস্তারিত আসছে…

Follow Us