AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari-Kakali Ghosh Dastidar: হাতে দিলেন একটা কাগজ, মুখ্যমন্ত্রীর সঙ্গে হঠাৎ দেখা করলেন কাকলি, কী লেখা ওই কাগজে?

Kakali Ghosh Dastidar: তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানাতেই মুখ্যমন্ত্রীর দরবারে তৃণমূল থেকে এনসিপিআই দলে যাওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মুখ্য়মন্ত্রীকে।

Suvendu Adhikari-Kakali Ghosh Dastidar: হাতে দিলেন একটা কাগজ, মুখ্যমন্ত্রীর সঙ্গে হঠাৎ দেখা করলেন কাকলি, কী লেখা ওই কাগজে?
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কাকলি ঘোষ দস্তিদার।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 09, 2026 | 11:00 PM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজ, বুধবার নবান্নে গিয়ে দেখা করেন তিনি। কেন হঠাৎ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তৃণমূল থেকে বেরিয়ে আসা বিদ্রোহী সাংসদ?

তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানাতেই মুখ্যমন্ত্রীর দরবারে তৃণমূল থেকে এনসিপিআই দলে যাওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা কালীঘাট-পন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের নামে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন এনসিপিআই সাংসদ।

যদিও নিজের ফেসবুক পেজে তিনি জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ও তাঁর পরিবারকে লাগাতার আক্রমণ নিয়ে অভিযোগ করেছেন মুখ্য়মন্ত্রীর কাছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেও অভিযোগ জানানো হয়েছে তাঁর কাছে।

কী নিয়ে অভিযোগ?

কাকলি ঘোষ দস্তিদার নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর কাছে তিনি অভিযোগ জানাতে গিয়েছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে যথাযথ শাস্তির আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই তিনি জানান।

কাকলি ঘোষ দস্তিদার লেখেন, “আজ ফেসবুক ও টুইটারে পোস্ট করে IT সেল থেকে যে অসভ্য গালাগাল দেওয়া হচ্ছে আমাকে ও আমার পরিবারকে সেই নাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিলাম। উনি যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন”।

এদিকে, কাকলি ঘোষ দস্তিদারের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও চিঠি দেওয়ার পরই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ফেসবুকে পোস্ট করেন, “আমি প্রচণ্ড ভয়ে কাঁপছি। কেউ একটা কম্বল দেবেন? ভাবছি, কোনও পাগল যদি হঠাৎ কামড়ে দেয়!”

কুণাল ঘোষের এই পোস্টের পরই জল্পনা, তিনি কি কাকলি ঘোষ দস্তিদারকে উদ্দেশ্য করেই এই পোস্ট করলেন?

প্রসঙ্গত, গত মাসেও দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলীয় ও প্রশাসনিক স্তরের একাধিক বৈঠকেও যোগ দিয়েছিলেন এনসিপিআই-র চিফ হুইপ।

 

Follow Us