NCPI: ‘ভুল করে ডিলিট…’, সত্যিই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন একাধিক সাংসদ?
Shatabdi Roy: এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র ১০ জন। ছিলেন আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জগদীশ বসুনিয়া, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাপি হালদার, রচনা বন্দ্যোপাধ্যায় ও অরূপ চক্রবর্তী।

কলকাতা: এনসিপিআই (NCPI)-এর ভবিষ্যৎ কী, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা। স্পিকারের কাছে দফায় দফায় সময় চাইছেন ২০ জন সাংসদ। এরই মধ্যে সেই এনসিপিআই সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সূত্রের খবর, ব্রাজির ম্যাচের টিকিট নিয়েট নাকি ওই সাংসদদের অন্দরেই তৈরি হয়েছে কলহ। এমনকী কয়েকজন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। বৃহস্পতিবার এই বিষয়ে প্রশ্ন করা হলে শতাব্দী রায় বলেন, ‘ছোট ছোট গল্পকে বড় করা হচ্ছে।’
শোনা যাচ্ছে, কলকাতায় অনুষ্ঠিত ভারত-ব্রাজিল প্রদর্শনী ম্যাচর টিকিট না পেয়ে অসন্তুষ্ট হয়েছেন বেশ কয়েকজন এনসিপিআই সাংসদ। সেই কারণেই নাকি গ্রুপ ছেড়েছেন কেউ কেউ। বৃহস্পতিবার বৈঠকের আগে এনসিপিআই-এর সাংসদদের এই বিষয়ে প্রশ্ন করা হলে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “না না এরকম কিছু হয়নি। গ্রুপের নাম কখনও কখনও বদল হচ্ছে, আমাদের সুবিধার জন্য।”
বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে এই প্রশ্ন করা হলে, তিনি বলেন, “ভুল কারণে ডিলিট হয়ে গিয়েছিল। আবার নতুন গ্রুপ তৈরি হয়েছে, সেখানে সবাই আছে।” ২০ জন সাংসদ একসঙ্গেই আছে বলে উল্লেখ করেছেন তাঁরা। তবে বৃহস্পতিবারের বৈঠকে হাজির হননি কাকলি ঘোষ দস্তিদার। রচনা জানিয়েছেন, তাঁর ছেলে অসুস্থ থাকায় যেতে পারেননি কাকলি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র ১০ জন। ছিলেন আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জগদীশ বসুনিয়া, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাপি হালদার, রচনা বন্দ্যোপাধ্যায় ও অরূপ চক্রবর্তী।
জানা গিয়েছে, স্পিকারকে উত্তর দেওয়ার জন্য আরও ২ সপ্তাহ সময় চেয়েছেন তাঁরা। সেই চিঠিতে সই করেছেন সাংসদরা।
