AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eastern Railway: শিয়ালদহ ডিভিশনের নতুন পদক্ষেপে বাঁচবে সময়, কমছে খরচ

Eastern Railway: ফুয়েলিং ইনস্টলেশনগুলো রেলপথের পাশেই হয়ে থাকে। যাতে ট্রেনগুলি সুবিধাজনক স্থানে জ্বালানি নিতে পারে। রাণাঘাটে নতুন ফুয়েলিং পয়েন্ট চালু করার কারণ জানিয়ে পূর্ব রেলের তরফে বলা হয়, এতদিন রাণাঘাটের আশপাশের ডিজেল লোকোদের বেলিয়াঘাটা লোকো শেড কিংবা শিয়ালদহ-তে ফুয়েলিংয়ের জন্য আসতে হত।

Eastern Railway: শিয়ালদহ ডিভিশনের নতুন পদক্ষেপে বাঁচবে সময়, কমছে খরচ
রাণাঘাটে ফুয়েলিং পয়েন্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2025 | 7:39 AM
Share

কলকাতা: জ্বালানি ভরতে প্রায় ৭০ কিমি পথ পাড়ি দিতে হত। যার ফলে খরচ বাড়ত। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের নতুন পদক্ষেপে এবার থেকে আর এতটা পথ পাড়ি দিতে হবে না। শিয়ালদহ ডিভিশন রাণাঘাটে ডিজেল লোকোমোটিভের জন্য আধুনিক ফুয়েলিং পয়েন্ট চালু করল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এতে সময়ও বাঁচবে ও খরচও কম হবে।

ফুয়েলিং পয়েন্টের গুরুত্ব উল্লেখ করে রেলের তরফে বলা হয়েছে, ফুয়েলিং ইনস্টলেশন রেলওয়ে যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো। যা ট্রেনের অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্রুত ফুয়েলিং হলে ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করতে পারে। সঠিক নিরাপত্তা বৈশিষ্ট্যসহ ফুয়েলিং ইনস্টলেশন দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে ট্রেন চলাচলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। এছাড়াও, এটি খরচ কমাতে এবং আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফুয়েলিং ইনস্টলেশনগুলো রেলপথের পাশেই হয়ে থাকে। যাতে ট্রেনগুলি সুবিধাজনক স্থানে জ্বালানি নিতে পারে। রাণাঘাটে নতুন ফুয়েলিং পয়েন্ট চালু করার কারণ জানিয়ে পূর্ব রেলের তরফে বলা হয়, এতদিন রাণাঘাটের আশপাশের ডিজেল লোকোদের বেলিয়াঘাটা লোকো শেড কিংবা শিয়ালদহ-তে ফুয়েলিংয়ের জন্য আসতে হত। অনেকটা সময় লাগত। খরচও বাড়তি হত। সেকথা মাথায় রেখেই রাণাঘাটে নতুন ফুয়েলিং পয়েন্ট চালু করা হল।

পূর্ব রেলের তরফে বলা হয়, রাণাঘাটে নতুন ফুয়েলিং ইনস্টলেশনটি ট্রেনের কার্যকর, নিরাপদ এবং পরিবেশবান্ধব অপারেশন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি খরচ কমিয়ে আয় বাড়াতে সাহায্য করবে।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.