AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NIA: বিতান ও সমীরের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় গোয়েন্দারা, কেন?

Kashmir pahalgam terror attack: শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বেহালায় সমীর গুহর বাড়িতে পৌঁছয় এনআইএ (NIA) আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারি ছিলেন তিনি। এ দিন বাড়িতে পৌঁছে সমীরবাবুর পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।

NIA: বিতান ও সমীরের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় গোয়েন্দারা, কেন?
NIA আধিকারিকরা পৌঁছলেনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 26, 2025 | 2:52 PM
Share

কলকাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত ছাব্বিশ জন পর্যটকের মধ্যে ছিলেন বাংলার তিনজন। তাঁর মধ্যে দু’জন আবার কলকাতার। শনিবার সেই বিতান অধিকারী ও সমীর গুহর বাড়িতে পৌঁছল এনআইএ (NIA)-র টিম। তাঁরা গিয়ে গোটা বিষয়টি শুনবে। তদন্ত করবে বলেও জানা যাচ্ছে।

শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বেহালায় সমীর গুহর বাড়িতে পৌঁছয় এনআইএ (NIA) আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারি ছিলেন তিনি। এ দিন বাড়িতে পৌঁছে সমীরবাবুর পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এরপর তাঁরা সেখান থেকে বেরিয়ে পাটুলিতে অবস্থিত বিতান অধিকারীর বাড়িতেও পৌঁছবেন। সূত্রের খবর, তবে শুধু বিতান বা সমীরের বাড়ি নয় পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্রের বাড়িতেও গোয়েন্দারা পৌঁছবেন বলেও জানা যাচ্ছে।

উল্লেখ্য, পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় এনআইএ টিম জম্মু-কাশ্মীরের পুলিশকে সাহায্য করছে। গোটা দেশজুড়ে কেন্দ্রীয় এজেন্সির দল যে-যে পর্যটকদের মৃত্যু হয়েছে তাঁদের বাড়িতে পৌঁছেছে। শুক্রবার কেন্দ্রীয় এজেন্সির টিমের দু’জন আধিকারিক পুণের বাসিন্দা সন্তোষ জগদলের বাড়িতে যান। কথা বলেন সন্তোষবাবুর স্ত্রী ও মেয়ে আশাভরীর সঙ্গে। বস্তুত, গত ২২ এপ্রিল দুপুর দেড়টা নাগাদ কাশ্মীরের পহেলগাঁওতে হামলা চালায় জঙ্গিরা। বেছে-বেছে হিন্দু পর্যটকদের গুলি করে তারা। পাক-মদতপুষ্ট এই সকল জঙ্গিরা হিন্দু পর্যটকদের খুনের পর সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকা-রাশিয়ার মতো বড় বড় দেশগুলি। তবে এই ঘটনার যে যোগ্য জবাব ভারত দেবে, সেই বিষয়টিও স্পষ্ট বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু