AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘প্রেম পত্র এল জবাব দেব’, এবার কুণালের বিরুদ্ধে কেন এফআইআর?

21 July: ইতিমধ্যেই গত রবিবার ধর্মতলায় গিয়ে কুণাল ঘোষ, দোলা সেনরা ডেকরেটর্সের কর্মীদের দিয়ে মাপজোক করে এসেছিলেন। লালবাজারের অনুমতির আগেই এই মাপজোক নিয়েও দানা বেঁধেছিল বিতর্ক। সচেতকদের বক্তব্য ছিল, ঋতব্রত শিবিরের ওপর স্নায়ুর চাপ বাড়াতে চাইছিলেন কুণালরা।

Kunal Ghosh: 'প্রেম পত্র এল জবাব দেব', এবার কুণালের বিরুদ্ধে কেন এফআইআর?
কুণাল ঘোষ Image Credit: Assembly TV
| Edited By: | Updated on: Jun 30, 2026 | 5:29 PM
Share

কলকাতা: ধর্মতলায় আর করা যাবে না একুশে জুলাইয়ের সভা। লালবাজার থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। কালীঘাট ও ঋতব্রত- তৃণমূলের দুই শিবিরকেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে লালবাজারের তরফে। লালবাজারের তরফে জানানো হয়েছে, ধর্মতলার মতো ব্যস্ত জায়গায় রাস্তা আটকে কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। তা নিয়ে মুখ খুললেন বিধায়ক কুণাল ঘোষ। বললেন, “বিরোধীদের কণ্ঠ রোধ করছে । কাকে অনুমতি দিল কী দিল না , সেটা ব্যাপার না । ঘটনাটা এখানে ঘটেছিল। একুশে জুলাই এর জন্য রাস্তার অর্ধেক দিতে পারে না?”

ইতিমধ্যেই গত রবিবার ধর্মতলায় গিয়ে কুণাল ঘোষ, দোলা সেনরা ডেকরেটর্সের কর্মীদের দিয়ে মাপজোক করে এসেছিলেন। লালবাজারের অনুমতির আগেই এই মাপজোক নিয়েও দানা বেঁধেছিল বিতর্ক। সচেতকদের বক্তব্য ছিল, ঋতব্রত শিবিরের ওপর স্নায়ুর চাপ বাড়াতে চাইছিলেন কুণালরা। কারণ ঋতব্রতরাও সেখানেই একুশে জুলাইয়ের সভা করতে চেয়েছিলেন। আর এই মাপজোক করার কারণেই কুণাল ঘোষদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

সে প্রসঙ্গে কুণাল বলেন, “কুণালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। গাড়ি আটকায়নি , একটা লোক ছিল না । রবিবারের বৃষ্টি ভেজা দুপুর। তারপর ও কেউ এফআইআর করে? তা সেই প্রেম পত্র এলে জবাব দেব।” এই অভিযোগ দায়ের নিয়ে নিজের সামাজিক মাধ্যমেও পোষ্ট করেছেন কুণাল। তাঁর বক্তব্য, রবিবারের দুপুরে কোথাও কোনও গাড়ি না আটকে যদি তাঁরা রাস্তায় মাপজোক করেও থাকেন, তাহলে কার কী অসুবিধা থাকতে পারে?

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো