AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aparupa poddar’s Husband arrest: ‘উপরওয়ালা এর বিচার করবে…’, চোখের সামনে স্বামী শাকিরকে NIA গাড়িতে তুলতেই বললেন অপরূপা

Aparupa Poddar News: "এছাড়া আর বলার মতো ওঁর কাছে কী আছে। যদি আইনের উপর ভরসা থাকত তাহলে কেন তাঁর স্বামী আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন সেই উত্তর আছে? আইনের উপর ভরসা থাকলে অশান্তিতে যুক্ত হওয়া স্বামীর সঙ্গে এতদিন ঘর করলেন কেন?

Aparupa poddar's Husband arrest: 'উপরওয়ালা এর বিচার করবে...', চোখের সামনে স্বামী শাকিরকে NIA গাড়িতে তুলতেই বললেন অপরূপা
অপরূপা পোদ্দার, প্রাক্তন তৃণমূল সাংসদImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 30, 2026 | 4:42 PM
Share

রিষড়া: বাড়ির সামনে প্রচুর অনুগামীর ভিড়। সকলের চোখে মুখে চিন্তার ছাপ। কারণ তাদের কথায় পুলিশ ধরতে এসেছে তাঁদের ‘ভগবান’কে। প্রত্যেকে চিৎকার করছে। সকলেই মনে করছেন অন্যায় ভাবে গ্রেফতার করা হচ্ছে তাঁদের দাদাকে। এরপর বিকেল সাড়ে চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে এলেন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি। পুলিশে-পুলিশে ছয়লাপ। রীতিমতো পুলিশ কর্মীদের ঘেরাটোপে গাড়িতে তোলা হল শাকিরকে। অনুগামীরা বললেন, “শাকির আলি ভগবান।” অন্যদিকে, হন্তদন্ত হয়ে কোনও মতে বেরিয়ে এলেন স্ত্রী অপরূপা ও তাঁর ছেলে। বললেন, “উপরওয়ালা বিচার করবেই।”

২০২৩ সালে রামনবমীর মিছিল বেরোয়। সেই মামলায় অশান্তির অভিযোগ ওঠে। মোট ছ’টি মামলা হয়। তদন্ত করে কেন্দ্রীয় এজেন্সি NIA। সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতারও হন। অভিযুক্তদের জেরা করে বেরিয়ে আসে শাকিরের নাম। এরপর মঙ্গলবার আচমকা এনআইএ (NIA) পৌঁছে যায় তাঁর বাড়িতে। লাগাতার চলে জিজ্ঞাসাবাদ। তারপরই তুলে অভিযুক্তকে তুলে নেয় গোয়েন্দারা। পুলিশের গাড়িতে তুলে তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতার দিকে।

অপরূপা পোদ্দার বলেন, “২০২৩ এর কেস। এর বিচার উপরওয়ালা করবে। এর বিচার জনগণ করবে। আমরা কারও কাছে মাথা নত করিনি আর করবও না। ঈশ্বর এবং বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। উপরওয়ালা বিচার করবেই।”

বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “এছাড়া আর বলার মতো ওঁর কাছে কী আছে। যদি আইনের উপর ভরসা থাকত তাহলে কেন তাঁর স্বামী আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন সেই উত্তর আছে? আইনের উপর ভরসা থাকলে অশান্তিতে যুক্ত হওয়া স্বামীর সঙ্গে এতদিন ঘর করলেন কেন? সেই উত্তর দিতে পারবেন? সবাই ধরা পড়ার পর এই কথাই বলে। আইনে ভরসা রাখা ছাড়া এই সময় ভগবান, আল্লা আর কারও উপরই ভরসা রাখার জায়গা থাকে না।”

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো