AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: নিয়ম ভাঙলেই গ্রেফতার, এবার গোটা রাজ্যেই নিষেধাজ্ঞা জারি করছে কমিশন

গত মঙ্গলবার ফর্ম ৬ নিয়ে সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলও-রা। পরে তাঁদের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি সমর্থকদের। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভেঙে প্রবেশ করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, বুধবার মালদহে এসআইআরের কাজে দায়িত্বরত সাত বিচারককে ৬-৭ ঘণ্টা আটকে রাখার অভিযোগ ওঠে।

Election Commission: নিয়ম ভাঙলেই গ্রেফতার, এবার গোটা রাজ্যেই নিষেধাজ্ঞা জারি করছে কমিশন
নির্বাচন কমিশন Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 03, 2026 | 8:39 AM
Share

কলকাতা: ভোট শুরু হতে এখনও দিন ২০ বাকি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। এমনকী কলকাতায় সিইও দফতরে গত মঙ্গলবার যেভাবে বিক্ষোভ চলেছে, তা নজিরবিহীন। মালদহের কালিয়াচকের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিতে হয়েছে কমিশনকে। ভোট ঘোষণার পর এমন তদন্তের নির্দেশ দেওয়ার নজিরও খুব বেশি নেই। পরপর এমন সব ঘটনার পর কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের কোথাও বেআইনি জমায়েত করা যাবে না।

নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। অনুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তাহলে সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। এমনকী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে, বিএলও রক্ষা কমিটি মঞ্চকে ঘিরেও কড়া সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর যদি তাঁরা আবার কোনওভাবে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তৎক্ষণাৎ সাসপেনশনের চিঠি ধরিয়ে দেওয়া হবে।

গত মঙ্গলবার ফর্ম ৬ নিয়ে সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলও-রা। পরে তাঁদের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি সমর্থকদের। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভেঙে প্রবেশ করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, বুধবার মালদহে এসআইআরের কাজে দায়িত্বরত সাত বিচারককে ৬-৭ ঘণ্টা আটকে রাখার অভিযোগ ওঠে। এই ঘটনায় কমিশনের দিকেই দায় ঠেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কমিশন উত্তর চেয়েছে ডিজি-র কাছে। এই সব বিষয় নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এরপরই তড়িঘড়ি জমায়েত বন্ধ করার নির্দেশ দিল কমিশন।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!