AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026 Live: আজই কালিয়াচক NIA, তার আগেই গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল

| Updated on: Apr 03, 2026 | 10:08 AM
Share

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: আজই মালদহের কালিয়াচকে যাচ্ছে এনআই-এর একটি টিম। সেখানে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে, ভোটের আগে আজও প্রচারে ঝড় তুলতে প্রস্তুত সব রাজনৈতিক দলগুলি। উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক জেলায় সভা করবেন তিনি।

West Bengal Election 2026 Live: আজই কালিয়াচক NIA, তার আগেই গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল
কালিয়াচকে এনআইএImage Credit: Tv9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 03 Apr 2026 10:04 AM (IST)

    কালিয়াচক কাণ্ডে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল

    কালিয়াচক কাণ্ডে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। বাগডোগরা বিমানবদ্নর থেকে গ্রেফতার করা হল তাঁকে। বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন ওই নেতা। সেইসময়ই তাঁকে গ্রেফতার করা হয়।

  • 03 Apr 2026 08:50 AM (IST)

    সাতসকালে রেড রোডে দুর্ঘটনা

    সকাল সকাল দুর্ঘটনা ময়দানে। একটি কন্টেনার উল্টে দুর্ঘটনাটি ঘটে। রেড রোডে ডান দিক থেকে বাঁ দিকে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় রাস্তার উপর। দুর্ঘটনার পরে চালকের খোঁজ না মেলায় গাড়ির নম্বর দেখে যোগাযোগ করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

  • 03 Apr 2026 08:43 AM (IST)

    শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

    ভবানীপুরের প্রার্থী তথা রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে লিখিত অভিযোগ জানাল তৃণমূল। ভোটারদের উপর হামলা করার উস্কানি দিচ্ছে বলে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। গত ৩১ মার্চ শুভেন্দুর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযোগ জানানো হয়েছে।

  • 03 Apr 2026 08:40 AM (IST)

    রাজ্য জুড়ে বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা কমিশনের

    বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, অনুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তাহলে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। এমনকি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আসার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

  • 03 Apr 2026 08:37 AM (IST)

    কালিয়াচকের উদ্দেশে রওনা NIA টিমের

    কালিয়াচকের উদ্দেশে রওনা দিল NIA টিম। জানা গিয়েছে, প্রায় ১০ জন সদস্য রয়েছে টিমে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছেন এনআইএ সদস্যরা। সেখানে পৌঁছে সেদিন আটকে পড়া ৭ জুডিশিয়ল অফিসারদের সঙ্গে কথা বলবেন। বিডিও অফিস ঘুরে দেখবেন তাঁরা। ৬ এপ্রিল এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন তাঁরা। উল্লেখ্য, কালিয়াচকের ঘটনায় বৃহস্পতিবারই অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ঘটনায় এনআইএ বা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আদালতের নির্দেশের পরই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Live Assembly Election 2026 News Updates in Bengali: কালিয়াচকের ঘটনায় বৃহস্পতিবারই অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ঘটনায় এনআইএ বা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আদালতের নির্দেশের পরই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজই মালদহের কালিয়াচকে যাচ্ছে এনআই-এর একটি টিম। সেখানে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে, ভোটের আগে আজও প্রচারে ঝড় তুলতে প্রস্তুত সব রাজনৈতিক দলগুলি। উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক জেলায় সভা করবেন তিনি। সভা থেকে ফের কমিশন ও বিজেপিকে নিশানা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াচকের ঘটনা নিয়ে মন্তব্য করতে পারেন। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ভোটপ্রচারে ব্যস্ত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমের জেলা মূলত পুরুলিয়া, বাঁকুড়ায় সভা করার কথা রয়েছে তাঁর। পরপর তিনটি সভা করবেন বলে জানা গিয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের প্রচারের দিকেও নজর থাকবে দিনভর।

Published On - Apr 03,2026 8:29 AM

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!