AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Trains: শুধু বন্দে ভারত স্লিপার নয়, ভোটের আগে বালুরঘাট-জলপাইগুড়িবাসীর জন্য বড় সুখবর দিল রেল

Vande Bharat Sleeper Train: ভোটের আগেই বাংলার ঝুলিতে আসছে একাধিক ট্রেন। দীর্ঘদিন ধরেই দক্ষিণ ভারতের সঙ্গে সংযোগকারী ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি করা হচ্ছিল। এবার নিউ জলপাইগুড়ি, বালুরঘাট থেকে একাধিক ট্রেন চালু হচ্ছে, যা সোজা বেঙ্গালুরু বা তিরুচিরাপল্লীতে পৌঁছে দেবে।

New Trains: শুধু বন্দে ভারত স্লিপার নয়, ভোটের আগে বালুরঘাট-জলপাইগুড়িবাসীর জন্য বড় সুখবর দিল রেল
নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 11, 2026 | 9:21 AM
Share

কলকাতা: বছরের শুরুতেই বাংলার ঝুলি উপহারে পরিপূর্ণ। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ। হাওড়া থেকে অসমের গুয়াহাটি ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করবেন। তবে শুধু বন্দে ভারত স্লিপারই নয়, তার সঙ্গে আরও একগুচ্ছ নতুন ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাও আবার বাংলার মাটি থেকেই।

আগামী ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহ টাউন রেলওয়ে স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। এর পাশাপাশি ১৮ জানুয়ারি, সিঙ্গুর থেকেও আরও একাধিক ট্রেনের উদ্বোধন করবেন।

এই ট্রেনগুলি হল-

  • আলিপুরদুয়ার-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস
  • নিউ জলপাইগুড়ি-নাগেরকোইল অমৃত ভারত এক্সপ্রেস
  • নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস
  • রাধিকাপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস
  • বালুরঘাট-বেঙ্গালুরু এক্সপ্রেস
  • আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস
  • সাঁতরাগাছি-তম্বরম অমৃত ভারত এক্সপ্রেস
  • হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার
  • শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস

এছাড়া বাঁকুড়া-ময়নাপুর মেমু দীর্ঘায়িত হচ্ছে জয়রামবাটি পর্যন্ত।

চলতি বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই বাংলার ঝুলিতে আসছে একাধিক ট্রেন। দীর্ঘদিন ধরেই দক্ষিণ ভারতের সঙ্গে সংযোগকারী ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি করা হচ্ছিল। এবার নিউ জলপাইগুড়ি, বালুরঘাট থেকে একাধিক ট্রেন চালু হচ্ছে, যা সোজা বেঙ্গালুরু বা তিরুচিরাপল্লীতে পৌঁছে দেবে। এতে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে বলেই মনে করছে ভারতীয় রেলওয়ে।

'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!