AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NRS: NRS হাসপাতালের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন কুণাল ঘোষ

কুণালের ঘোষে দাবি, অসুস্থ রোগীর নাম গোপাল পোড়েল। বয়স ৪৭। তিনি একশো দিনের কাজ করেন। তাঁরই গলব্লাডারের স্টোন হয়েছিল। বেশ কয়েকদিন ধরে তিনি পেটে ব্যথার সমস্যায় ভুগছিলেন। তারপর NRS-এ ভর্তি হতেই অভিযোগ অ্যাপেনডিক্সের অস্ত্রপচার করা হয়।

NRS: NRS হাসপাতালের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন কুণাল ঘোষ
NRS হাসপাতাল (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 30, 2026 | 6:21 PM
Share

কলকাতা: সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। NRS-এর বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, গলব্লাডার স্টোন অপারেশ করতে ভর্তি হন এক রোগী। তাঁর স্টোনের অপারেশনের বদলে অ্যাপেনডিক্সের অস্ত্রপচার হয়। সরকারি হাসপাতালের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ বেলেঘাটার বিধায়কের।

কুণালের ঘোষে দাবি, অসুস্থ রোগীর নাম গোপাল পোড়েল। বয়স ৪৭। তিনি একশো দিনের কাজ করেন। তাঁরই গলব্লাডারের স্টোন হয়েছিল। বেশ কয়েকদিন ধরে তিনি পেটে ব্যথার সমস্যায় ভুগছিলেন। তারপর NRS-এ ভর্তি হতেই অভিযোগ অ্যাপেনডিক্সের অস্ত্রপচার করা হয়।

কুণাল ঘোষ বলেন, “ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমার বেলেঘাটা কেন্দ্রের বাসিন্দা গোপাল পোড়েল। তার বয়স ৪৭। তিনি একশো দিনের কাজ করেন। তাঁর গলব্লাডারের স্টোন হয়েছিল। পেটে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। ডাক্তার ভুল করে অ্যাপেনডিক্স অপারেশন করেছেন। গলব্লাডারের স্টোনের অপারেশন করেননি। এরপর উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারপর ওঁকে আনন্দলোকে ভর্তি করা হয়েছে। NRS এই কাজ করেছেন। তাই মুখ্যমন্ত্রী তাঁর ত্রাণ তহবিল থেকে যদি চিকিৎসার খরচা না করেন তাহলে এই ভদ্রলোক খুব বিপদে পড়ে যাবেন। আর এই ঘটনার পিছনে যাঁরা রয়েছেন তাঁদের বিরুদ্ধে যা যা পদক্ষেপ করার সবটা করতে হবে। তাই আর্থিক ক্ষতিপূরণ চাই।”

Follow Us