Om Dayal Group: বিসিএ পড়ে আইটি দুনিয়ায় পা রাখার স্বপ্ন? প্রতিষ্ঠানের AICTE অনুমোদন দেখতে ভুলবে না
আইটি-র দুনিয়ায় পা রাখার স্বপ্ন অনেকেরই থাকে। ক্লাস টুয়েলভের পর আইটি-তে সফল কেরিয়ার তৈরি করতে বহু ছাত্রছাত্রী বিসিএ (BCA) কোর্স করার পরিকল্পনা করেন। এই কোর্সে একজন পড়ুয়া পাঠ্যবইয়ের সিলেবাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল বা হাতে-কলমে পড়াশোনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, বিসিএ কোর্স করতে গেলে যে কোনও প্রতিষ্ঠান বেছে নিলেই হয় না, AICTE অনুমোদন থাকা খুবই গুরুত্বপূর্ণ।

পিঠে স্কুলব্যাগ, চেনা বই-খাতা, শিক্ষকের বকুনির গণ্ডী পেরিয়ে নতুন জীবনে পা বাড়ানোর সময়টা আসে বছর ১৮-য়। দ্বাদশ পেরনো দু-চোখ ভরে থাকে স্বপ্ন। কিন্তু স্বপ্নপূরণের সঠিক দিশা কী হবে, সেটা বেছে নেওয়াই আসল ‘জ্যাকপট’। বর্তমান প্রজন্মের লক্ষ্য থাকে স্পষ্ট, নির্দিষ্ট কেরিয়ারকে সামনে রেখে তাঁরা এগিয়ে যান বটে, কিন্তু প্রতিষ্ঠান বাছতে একটু ভুল হয়ে গেলেই ওলোটপালট হয়ে যেতে পারে বাকি জীবনটা। শুধুমাত্র প্রতিষ্ঠানের নামই যথেষ্ট নয়, বেছে নেওয়ার আগে দেখে নিতে হবে সেই প্রতিষ্ঠানের সঠিক অনুমোদন আছে কি না।
আইটি-র দুনিয়ায় পা রাখার স্বপ্ন অনেকেরই থাকে। ক্লাস টুয়েলভের পর আইটি-তে সফল কেরিয়ার তৈরি করতে বহু ছাত্রছাত্রী বিসিএ (BCA) কোর্স করার পরিকল্পনা করেন। এই কোর্সে একজন পড়ুয়া পাঠ্যবইয়ের সিলেবাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল বা হাতে-কলমে পড়াশোনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, বিসিএ কোর্স করতে গেলে যে কোনও প্রতিষ্ঠান বেছে নিলেই হয় না, AICTE অনুমোদন থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই অনুমোদন থাকলে তবেই একজন পড়ুয়া ওই প্রতিষ্ঠানে সঠিক শিক্ষা পেতে পারে। সিলেবাস, পরিকাঠামো, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাদানের পদ্ধতি দেখে তবেই এই AICTE অনুমোদন দেওয়া হয়।

বিসিএ প্রোগ্রামে মূলত কম্পিউটার সায়েন্স ও প্রযুক্তি নিয়ে পড়ানো হয়। পাশাপাশি পড়ুয়ারা শিখতে পারেন সফটওয়ার ডেভেলপমেন্ট, ডেটাবেস ম্যানেজমেন্ট, ওয়েব টেকনোলজি, কম্পিউটার নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স ইত্যাদি।
এই প্রোগ্রামে হাতে-কলমে কাজ শেখার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়, যাতে পেশাগত জীবনে পা রাখলে কোনও সমস্যা না হয়। সে ক্ষেত্রে ল্যাবরেটরিতে শিক্ষার পাশাপাশি কোডিং, প্রজেক্ট এমনকী ইন্টার্নশিপের ব্যবস্থাও থাকা জরুরি। শুধু সিলেবাসে আবদ্ধ না থেকে, বাস্তবে সমস্যার সমাধান কীভাবে করা যায়, তা শিখতে পারলে তবেই একজন পড়ুয়ার শিক্ষা সম্পূর্ণ হয়।
AICTE অনুমোদন জরুরি কেন?
AICTE-অনুমোদিত কোর্স এটা নিশ্চিত করে যে পডুয়ারা একটা স্বীকৃত কাঠামোর মধ্যে থেকে পড়াশোনা করছে। আধুনিক পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক-শিক্ষিকা, উন্নত পরিকাঠামো সহ শিক্ষার সঠিক পরিবেশ থাকলে তবেই মেলে অনুমোদন।
ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস কীভাবে বিসিএ কোর্সে গুরুত্ব দিচ্ছে
আসলে যুগের চাহিদার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষার ধরণও বদলাচ্ছে। ‘ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস’ এই পরিবর্তনকেই গ্রহণ করেছে। প্রয়োগও করছে তাদের কোর্সে। তারা একটি AICTE-অনুমোদিত প্রোগ্রাম দেয়। পাঠ্যপুস্তকের শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতা এবং পেশাগত চাহিদাকে সুন্দরভাবে মেলবন্ধন করেই এই কোর্স অফার করছে এই প্রতিষ্ঠান।
এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে ক্লাসরুমের শিক্ষা এবং পেশাদার জগতের মধ্যে কোনও ব্যবধান না থাকে। ইন্টার্নশিপ, টেকনিক্যাল প্রজেক্ট, ওয়ার্কশপ, সেমিনার, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার সুযোগ পেতে পারবে পড়ুয়ারা। পাঠ্যক্রমে কম্পিউটার সায়েন্সের পাশাপাশি এআই, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং ডেটা অ্যানালিটিক্সের মতো নতুন বিষয়গুলিও থাকছে।
প্রযুক্তি-নির্ভর ক্যাম্পাস
ওমদয়াল ইন্সটিটিউটে আধুনিক শিক্ষার পরিবেশ রয়েছে। থাকছে স্মার্ট ক্লাসরুম, উন্নত কম্পিউটার ল্যাব, ওয়াই-ফাই, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS), ডিজিটাল লাইব্রেরি এবং NPTEL ও SWAYAM-এর মতো প্লাটফর্ম ব্যবহারের সুযোগ।
অভিজ্ঞ শিক্ষক
অভিজ্ঞ অধ্যাপকদের শিক্ষা, সেমিনার ও গেস্ট লেকচারের মাধ্যমে শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে পেশাগত শিক্ষা পেতে পারে পড়ুয়ারা। প্রতিষ্ঠানটি ইন্টার্নশিপ, সফ্ট-স্কিল ট্রেনিং, কেরিয়ার কাউন্সিলিং এবং প্লেসমেন্টের ক্ষেত্রেও সাহায্য করে।
যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটির মতো ক্ষেত্রে নিজের ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্য ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস একটি আদর্শ প্রতিষ্ঠান।
