West Bengal Assembly: বিধানসভার ইতিহাসে প্রথম, এই প্রথম মার্শাল সাসপেন্ড
West Bengal Assembly: মঙ্গলবার বিধানসভার সচিবালয় থেকে তাঁর পদচ্যুতির লিখিত নির্দেশনামা জারি করা হয়। বিধানসভার ইতিহাসে, কোনও পদে থাকা মার্শালকে সাসপেন্ড করার ঘটনা রাজ্যে এই প্রথম। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক নিয়ম-রীতি বিরোধী আচরণের অভিযোগ উঠেছে।

কলকাতা: বিধানসভার ইতিহাসে এই প্রথম মার্শাল সাসপেন্ড। মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় সাসপেন্ড। অভিযোগ, বিধায়কদের আচরণ ঠিকঠাক করছেন না। সেই মর্মে একাধিক বিধায়ক অভিযোগ করেছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে যখন ওরিয়েন্টশন ক্যাম্প হয়েছিল বিধায়কদের। সেই সময় দায়িত্বপূর্ণ আচরণ করেননি মার্শাল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।
মঙ্গলবার বিধানসভার সচিবালয় থেকে তাঁর পদচ্যুতির লিখিত নির্দেশনামা জারি করা হয়। বিধানসভার ইতিহাসে, কোনও পদে থাকা মার্শালকে সাসপেন্ড করার ঘটনা রাজ্যে এই প্রথম। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক নিয়ম-রীতি বিরোধী আচরণের অভিযোগ উঠেছে। এর মধ্যে অন্যতম বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ।
সম্প্রতি বিধানসভায় বিধায়কদের জন্য আয়োজিত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অভিযোগ, সেই গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও দায়িত্বশীল আচরণ করেননি তিনি। পুলিশ ও সচিবালয় সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে শুরু হওয়া বিভাগীয় তদন্তের রিপোর্ট আসার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
