AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Private Hospital: ‘এখানেও হবে RG Kar’, রাতে মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি!

Private Hospital: বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলা চিকিৎসক রাত্রি সাড়ে দশটা নাগাদ ডিউটি করছিলেন। অভিযোগ, আইসিইউ-র সামনে তাঁকে অভিযুক্ত হিন্দিতে বলে, 'ইহা পে আরজি কর হো জায়েগা' যার বাংলা তর্জমা দাঁড়ায়, 'আরজি করের মতো ঘটনা ঘটানো হবে।' এরপরই ওই হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Private Hospital: 'এখানেও হবে RG Kar', রাতে মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি!
বেসরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 12, 2024 | 1:41 PM
Share

কলকাতা: তিলোত্তমার বিচার চেয়ে যখন উত্তাল রাজ্য। পথে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। এই আবহের মধ্যেই বাইপাসের ধারে অবস্থিত নামজাদা বেসরকারি এক হাসপাতালে আবারও মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ। আইসিইউ-র সামনে তাঁকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ‘আরজি করের মতো ঘটনা ঘটানো হবে।’ হুঁশিয়ারি চিকিৎসককে। ঘটনায় গ্রেফতার রোগীর পরিবারের এক সদস্য।

বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলা চিকিৎসক রাত্রি সাড়ে দশটা নাগাদ ডিউটি করছিলেন। অভিযোগ, আইসিইউ-র সামনে তাঁকে অভিযুক্ত হিন্দিতে বলে, ‘ইহা পে আরজি কর হো জায়েগা‘ যার বাংলা তর্জমা দাঁড়ায়, ‘আরজি করের মতো ঘটনা ঘটানো হবে।‘ এরপরই ওই হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অভিযুক্তকে এখনও পুলিশ গ্রেফতার করেনি। তারই প্রতিবাদে এমার্জেন্সি বিভাগে বন্ধ রাখা হয় রোগী ভর্তি। চিকিৎসকদের দাবি ছিল,যতক্ষণ না পর্যন্ত ওই অভিযুক্তকে গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত কোনও রকম পরিষেবা দেওয়া হবে না এমার্জেন্সি বিভাগে। এরপর ঘটনাস্থলে আসে ফুলবাগান থানার পুলিশ। রোগীর পরিজনের এক সদস্যকে গ্রেফতার করেন পুলিশ কর্মীরা।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী