AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather: পুজোর মাত্র ১০ দিন বাকি, এখন আবার নতুন করে বৃষ্টি বাংলায়! কোন কোন জেলা ভাসবে?

Durga Puja Weather Update: কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই-তিনদিন এমনই আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে ঘূর্ণাবর্তের জেরে।

West Bengal Weather: পুজোর মাত্র ১০ দিন বাকি, এখন আবার নতুন করে বৃষ্টি বাংলায়! কোন কোন জেলা ভাসবে?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 05, 2026 | 12:14 PM
Share

কলকাতা: দুর্গাপুজোর মুখে হাজির বর্ষাসুর। বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা। তবে তার আগেই বাংলায় আরও বৃষ্টির সম্ভাবনা। নতুন করে আর কোথায় কোথায় বৃষ্টি হবে? পুজোর মধ্যেও কি বৃষ্টি হবে? জেনে নিন আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে নতুন করে বৃষ্টির ভ্রূকূটি রয়েছে। সিকিমের ঘূর্ণাবর্তের জেরেই উত্তরবঙ্গে বৃষ্টি হবে। অন্যদিকে, নিম্নচাপ অক্ষরেখার কারণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও।

বর্তমানে বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা রয়েছে। এর জেরে আগামী  বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতায় আজ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৪ শতাংশ থেকে ৯৬ শতাংশ থাকবে।

কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই-তিনদিন এমনই আবহাওয়া থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে ঘূর্ণাবর্তের জেরে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন-চারদিন বৃষ্টি চলবে।

Follow Us