AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuva Sathi: কলকাতাতেই ২ লক্ষের বেশি, যুব সাথীতে রাজ্যে এখনও পর্যন্ত কত আবেদন জমা পড়েছে?

Yuva Sathi Scheme: রাজ্যজুড়ে প্রথম ৯ দিনে অফলাইন এবং অনলাইন মিলিয়ে আবেদন জমা পড়েছে ৬১.১৭ লাখ। আবেদনের দিক থেকে মুর্শিদাবাদ এক নম্বরে রয়েছে। এই জেলায় আবেদনকারীর সংখ্যা ৪.৮২ লাখ। পিছিয়ে নেই দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা জেলাও। এই দুই জেলায় আবেদনের সংখ্যা যথাক্রমে ৪.৬ লাখ এবং ৩.৯৫ লাখ।

Yuva Sathi: কলকাতাতেই ২ লক্ষের বেশি, যুব সাথীতে রাজ্যে এখনও পর্যন্ত কত আবেদন জমা পড়েছে?
২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়াImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2026 | 6:26 AM
Share

কলকাতা: শাসকদলকে নিশানা করছে বিরোধীরা। রাজ্যে বেকারের সংখ্যা নিয়ে কটাক্ষ করছে। এরই মধ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুব সাথী প্রকল্পে আবেদনের সংখ্যা। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু কলকাতাতেই যুব সাথী প্রকল্পে আবেদনের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। আর রাজ্যজুড়ে ৯ দিনে আবেদনের সংখ্যা ৬১ লাখের বেশি। আবেদনের দিক থেকে সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ জেলা।

১ এপ্রিল থেকে মাধ্য়মিক পাশ ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের যুব সাথী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা দেবে রাজ্য সরকার। ১৫ ফেব্রুয়ারি থেকে যুব সাথী প্রকল্পের জন্য ফর্ম পূরণ শুরু হয়েছে। প্রথম ৯ দিনে কলকাতায় ২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এখনও ৩ দিন আবেদন করা যাবে। স্বাভাবিকভাবে আবেদনের সংখ্যা বাড়বে। যুব সাথীতে আবেদনের এই সংখ্যা দেখে অনেকে বলছেন, শহরেও যে বেকারত্বের হার উর্ধ্বমুখী, তা এই আবেদনের সংখ্যায় স্পষ্ট। 

রাজ্যজুড়ে প্রথম ৯ দিনে অফলাইন এবং অনলাইন মিলিয়ে আবেদন জমা পড়েছে ৬১.১৭ লাখ। আবেদনের দিক থেকে মুর্শিদাবাদ এক নম্বরে রয়েছে। এই জেলায় আবেদনকারীর সংখ্যা ৪.৮২ লাখ। পিছিয়ে নেই দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা জেলাও। এই দুই জেলায় আবেদনের সংখ্যা যথাক্রমে ৪.৬ লাখ এবং ৩.৯৫ লাখ। তবে কালিম্পংয়ে আবেদনের সংখ্যা এখনও সব থেকে কম। এই জেলায় যুব সাথীতে আবেদনকারী মাত্র ১৫ হাজারের মতো।

২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পে আবেদনের সংখ্যা রাজ্যে কত পৌঁছবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। রাজ্যে বেকারের সংখ্যা নিয়ে খোঁচা দিচ্ছে বিরোধীরা। শাসকদলের অবশ্য যুক্তি, বেকার যুবক-যুবতীদের যাতে চাকরির ফর্ম পূরণের জন্য পরিবারের কাছে হাত পাততে না হয়, তাই এই সাহায্য। শাসক-বিরোধী চাপানউতোরের মধ্যেই বেড়ে চলেছে যুব সাথীতে আবেদনের সংখ্যা।

‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা
‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা
সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..