AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rail App: ট্রেনের টিকিট কাটলেই মিলবে ক্যাশব্যাক, রেলের এই নতুন অ্যাপে কী কী সুবিধা পাবেন

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, ইউটিএসের তুলনায় রেলওয়ান অ্যাপে যাত্রীদের আরও সুবিধা হবে। একই অ্যাপে অসংরক্ষিত টিকিট, প্ল্য়াটফর্ম টিকিট ও সেশন টিকিট কাটা যাবে। রিজার্ভ টিকিটও কাটা যাবে এই অ্যাপ দিয়ে।

Rail App: ট্রেনের টিকিট কাটলেই মিলবে ক্যাশব্যাক, রেলের এই নতুন অ্যাপে কী কী সুবিধা পাবেন
| Updated on: Feb 21, 2026 | 8:06 AM
Share

কলকাতা: দীর্ঘদিন ধরে ভারতীয় রেলের যাত্রীরা একগুচ্ছ অ্যাপ নিয়ে বিভ্রান্তিতে পড়তেন। দূরপাল্লার ট্রেনের বার্থ সংরক্ষণের জন্য একটি অ্যাপ, শহরতলির লোকাল ট্রেনের জন্য অন্য একটি। পাসওয়ার্ডও আলাদা আলাদা। ফলে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হত যাত্রীদের। এবার তাই একটি অ্যাপের যাবতীয় সমস্যার সমাধান করতে চলেছে রেল। আত্মপ্রকাশ করল রেলের ‘রেল ওয়ান’ অ্যাপ।

রাজধানী এক্সপ্রেসের তৎকাল টিকিট থেকে শুরু করে সাধারণ প্ল্যাটফর্ম টিকিট কিংবা সিজন টিকিট (MST)—সবই এখন একটি অ্যাপে।

শুধুমাত্র টিকিট বুকিং নয়, এই অ্যাপের মাধ্যমে ‘লাইভ ট্রেন স্ট্যাটাস’ এবং ‘পিএনআর ট্র্যাকার’ পাওয়া যাবে। ট্রেনের কোন কামরা ঠিক কোথায় এসে থামবে সেটাও পাওয়া যাবে এই অ্যাপে।

রয়েছে ‘ই-ক্যাটারিং’ (E-Catering)-এর সুবিধা। যার মাধ্যমে সরাসরি সিটেই খাবার পৌঁছে যাবে। এছাড়া, ‘রেল মদত’ (Rail Madad)-এর মাধ্যমে চিকিৎসাগত সহযোগিতা পাওয়া যাবে। পরিচ্ছন্নতার ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না।

‘আর-ওয়ালেট’ (R-Wallet)-এর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই অ্যাপে। এটি যে কেবল এক-ট্যাপে পেমেন্ট বা লেনদেন সহজ করবে তাই নয়, ডিজিটাল লেনদেনেও উৎসাহ দেবে। অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে ৩ শতাংশ ছাড় বা ক্যাশব্যাকের সুবিধাও মিলবে।

Follow Us