AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari on Yuvasathi: জানুয়ারি থেকে বেকার যুবরা পাবেন ‘যুবসাথী’, তবে ‘শর্ত’ একটাই

Suvendu Adhikari: এবার বেকার যুবক-যুবতীদের জন্য ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকেই তিনি এই ঘোষণা করেছেন। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন কারা পাবেন না এর টাকা।

Suvendu Adhikari on Yuvasathi: জানুয়ারি থেকে বেকার যুবরা পাবেন 'যুবসাথী', তবে 'শর্ত' একটাই
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 23, 2026 | 2:42 PM
Share

কলকাতা: ক্ষমতায় আসার পরই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের ভাতা দিয়েছে রাজ্য সরকার। যোগ্য উপভোক্তারা মাসে-মাসে তিন হাজার টাকা করে পাচ্ছেন। পাশাপাশি দিব্যাঙ্গ ভাতা আরও বাড়ানো হয়েছে। এবার বেকার যুবক-যুবতীদের জন্য ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকেই তিনি এই ঘোষণা করেছেন। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন কারা পাবেন না এর টাকা।

এ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জানুয়ারিই মাস থেকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। তবে শর্ত আছে। যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তাঁরা এই ভাতা পাবেন না। শুভেন্দু অধিকারী বলেন, “যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তাঁরা এটা পাবেন না। সর্বোচ্চ এক পরিবারে ২ জন পাবেন। বোনেরা যাঁরা অন্নপূর্ণার টাকা পাচ্ছেন, তাঁরা এটা পাবেন না।”

Follow Us